প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে অং সান সু চি দাবি করেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সবার নিরাপত্তা বিধান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সু চি যদি আমাদের আরও কিছু বাণী দেন, কেমন হবে সেগুলো? সু চির জন্য প্রস্তাবিত বাণী লিখেছেন মাসউদ ফোরকান

* রোহিঙ্গা বলতে কিছু নেই। সব মিডিয়ার সৃষ্টি।
* বাংলাদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে না, তারা সেখানে যাচ্ছে পর্যটক হিসেবে। আপনারা খামোখাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন।
* উই আর লুকিং ফর রোহিংগাস। আপনারা যেখানেই তাদের খোঁজ পাবেন শুধু একটা মিসড কল দেবেন, ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছে যাব আমরা।
* আমি যে শান্তিতে নোবেল পেয়েছি, মানুষের মনে এত অশান্তি কেন? যাদের মনে শান্তি নেই, তারাই এই অঞ্চলকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়।
* পরিস্থিতি অনুকূলে আছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কানে এসে পৌঁছায়নি।