সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা :সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আমি স্নাতক প্রথম বর্ষে পড়ছি। উচ্চমাধ্যমিক পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। মেয়েটি তখন সপ্তম শ্রেণীতে পড়ত।সে খুব সুন্দর। আমাদের সম্পর্কটা বেশ গভীর। আমার চেয়ে আবেগপ্রবণতা ওরই বেশি। আমাকে এক দিন না দেখলে ও রাতে আমার ঘরের জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকে।স্কুলের ও পাড়ার ছেলেরা ওকে খুবই জ্বালাতন করে, যে কারণে বাড়ি থেকে ওকে আর পড়াশোনা করাতে চাচ্ছে না। এমনকি বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছে। এ জন্য ও আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলছে। এর মধ্যে এক দিন ব্যাগ গুছিয়ে নিয়ে চলেও এসেছিল। আমি অনেক বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠাই। আমার পারিবারিক অবস্থা বেশি ভালো নয়। আমি বেকার, তাই ওকে নিয়ে কোথাও পালিয়ে যেতেও সাহস পাচ্ছি না। এ ছাড়া আমাদের সামাজিক অবস্থানেও পার্থক্য আছে। ওর বাবা খুব রাগি। তাই কিছু বলতেও সাহস পাচ্ছি না। আবার ওকে ছাড়া আমার বাঁচাও সম্ভব নয়। এ মুহূর্তে আমার কী করা উচিত বুঝে উঠতে পারছি না।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এ মুহূর্তে দুজনারই সংযত হতে হবে। অল্প বয়সের সুবিধা হলো তোমাদের অনেক সময় এবং সুযোগ পড়ে আছে সামনে। এখনই এত অস্থিরতার প্রয়োজন নেই। আমি স্নাতক প্রথম বর্ষে (সম্মান) পড়ি। আট বছর ধরে আমার একজনের সঙ্গে সম্পর্ক। আমরা দুজনই দুজনকে অনেক ভালোবাসি। গত বছর আমার ১৮ বছর পূর্ণ হওয়ায় আমরা গোপনে বিয়ে করি এবং যে যার বাসায় ফিরে। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই আমাদের সম্পর্কের অবনতি হতে থাকে। তার মানে এই নয় যে আমাদের মধ্যে ভালোবাসার ঘাটতি রয়েছে। আমি জানি, ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু বিয়ের পর থেকেই আমার মনে হয় ও আমাকে আগের মতো সময় দেয় না। ওকে এ ব্যাপারে প্রশ্ন করলে ও উত্তর দেয়, বিয়ের পর স্ত্রীকে আবার প্রেমিকার মতো সময় দিতে হবে কেন। তখন আমার খুব খারাপ লাগে। আমার মনে হয়, তাহলে কি স্ত্রীর চেয়ে প্রেমিকার মূল্য অনেক বেশি। ফলে নিজেকে অবহেলিত মনে হয়। সবাই বলে প্রেমের বিয়ে নাকি টিকে না। কিন্তু আমি আমাদের বিয়েটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের সম্পর্কটা হবে অন্য সবার চেয়ে আলাদা। আমাদের মধ্যকার ভালোবাসা দেখে সবার ভুল ধারণা ভেঙে যাবে। কিন্তু আমার একার চেষ্টায় তো আর সেটা সম্ভব নয়। আমার স্বামী চায় আর দশজন মানুষের মতো সাধারণ জীবনযাপন করতে। আমরা একই এলাকায় থাকি। অথচ ও কাজের অজুহাতে আমার সঙ্গে খুব একটা দেখা করে না। আমার মনে হয়, এখনো তো আমি ওর সঙ্গে সংসার শুরুই করিনি। তাতেই এতটা অবহেলা! পরে যখন তার সঙ্গে সংসার করতে যাব তখন সে কি আমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা দেবে? এসব চিন্তায় আমি পড়াশোনায়ও মনোনিবেশ করতে পারি না এবং ওর সঙ্গেও মাঝেমধ্যে অনেক খারাপ আচরণ করি। করণীয় কী?নাম প্রকাশে অনিচ্ছুক, নওগাঁ ছেলেটির আচরণ ভুল। বিয়ে হয়ে গেলে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, এত সময় দেওয়ার প্রয়োজন নেই—এসব ভাবনা একেবারেই ভুল। পারিবারিক নির্যাতনের সূত্রপাত হয় এখান থেকেই। তার ওপর আপনারা গোপনে বিয়ে করেছেন। আপনি আপনার স্বামী/সঙ্গীকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিন। আজকালকার দিনে বৈজ্ঞানিক মতে চলা ভালো। আধুনিক যুগ, আধুনিক সব সুযোগের সদ্ব্যবহার করুন। আমি বুঝতে পারছি না আমার সমস্যার কথা কী লিখব। শুধু এটুকু জানি, খুব অস্থিরতার মধ্য দিয়ে একটা বছর পার করছি। মাধ্যমিকের পর একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়। স্কুল এবং বাড়ি একই এলাকায় হওয়ায় ছোটবেলা থেকে পরস্পরকে চিনি। স্কুলে পড়ার সময় থেকেই সে আমাকে ভালোবাসত আর তাকে আমার ভালো লাগত। সে পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস। তার ভর্তি পরীক্ষার আগে তার বাবা আমাদের ব্যাপারে জেনে গিয়ে তাকে খুব বকাঝকা করে। সে এতে ভেঙে পড়ে। তখন আমি তার পাশে ছিলাম। সে অন্য জেলায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পর থেকেই যেন অন্যরকম হয়ে যায়। ওই দিনই ফোনে কথা বলার সময় আমার প্রতি তার বিরক্তি প্রকাশ পায়। আমার ভেতরে যথেষ্ট আত্মসম্মানবোধ কাজ করায় আমি তাকে ফোন করে বিরক্ত করতে চাইনি। সে টানা চার মাস এক রকম যোগাযোগ না করেই থাকে। কারণ দেখায় পড়াশোনার চাপ আর হোস্টেল সমস্যা। তার পরও যোগাযোগ ছিল। দেখাও হয়েছে। কিন্তু দিন দিন আমার প্রতি তার অবহেলা বাড়তে থাকে। আমাকে মাঝেমধ্যে খুব কষ্ট দিয়ে কথা বলে। বেশির ভাগ সময়ই আমার ফোন ধরে না। আমার ভেতর এত অস্থিরতা কাজ করে যে ইচ্ছে হয় মরে যাই। ভীষণ ভালোবাসি তাকে। তবে আমার রাগ, জেদ বেশি। বার বার এতটা অবহেলা পেয়ে আমি সম্পর্ক ছিন্ন করি আমার উচ্চমাধ্যমিক পরীক্ষার আগ মুহূর্তে। ফলও খারাপ হয়, খুব হতাশ হয়ে যাই। কোথাও গত বছর ভর্তির সুযোগ পাইনি। এরপর থেকেই প্রচণ্ড হতাশাবোধ কাজ করে। মনে হয়, আমি ওকে ভুল বুঝেছি। এখন বেশির ভাগ সময় নিজের সঙ্গে তর্ক করি—এটা আমার ভুল, আবার আগাগোড়া ওর আচরণ ভেবে কিছুতেই নিজের সিদ্ধান্ত ভুল মনে হয় না। সামনে পরীক্ষা, আমি কিছুতেই স্থির হতে পারছি না।স্মৃতি, ময়মনসিংহ। ব্যাপারটা আপনার দিক থেকে জটিলই বটে। ছেলেটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, যা আপনি মানতে পারছেন না। তবে আপনি ভালো ছাত্রী—এটা ভুলবেন না। আমার অভিজ্ঞতায় বলে, মানুষের শক্তি তার প্রধান আশ্রয়। আপনি লেখাপড়ায় ভালো—এই জায়গাটা ছাড়বেন না। আর বেশি কষ্ট হলে অবশ্যই একজন মনোবিজ্ঞানীর সঙ্গে পরামর্শ করুন। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর আমরা তিন বান্ধবী মিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং শুরু করি। আমরা প্রতিদিন একই সঙ্গে কোচিংয়ে যাই। কোচিংয়ে যেতে আমাদের নদী পার হতে হয়। কিছুদিন আগে আমার এক বান্ধবী দেখে আরেকটা নৌকা থেকে একটি ছেলে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে। ও মজা করে বলল, দেখ ছেলেটি তোর দিকে তাকিয়ে আছে। ওই দিনই আমরা ছেলেটিকে প্রথম দেখি। তারপর প্রায় প্রতিদিনই একই সময়ে ওর সঙ্গে আমাদের দেখা হতো। ছেলেটি দেখা হলেই আমাদের দিকে তাকিয়ে হাসত। আমাদের ছেলেটিকে ভালো লেগে যায়। ছেলেটিও আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করত যে সেও আমাদের পছন্দ করে। আমার বান্ধবীরা বলত ছেলেটি নাকি আমাকেই পছন্দ করে। আমারও তাই মনে হতে থাকে। আমি ছেলেটিকে মনে মনে আরও বেশি পছন্দ করে ফেলি। আমি আবার এটাও বুঝতে পারি যে আমার এক বান্ধবী ওই ছেলেটিকে পছন্দ করে ফেলেছে। কয়েক দিন আগে জানতে পারলাম, ছেলেটি নাকি আমার বান্ধবীকেই পছন্দ করে। এটা শুনে আমি মনে খুব কষ্ট পেলেও আমার বান্ধবীদের সামনে তা প্রকাশ করিনি। কিন্তু আমি কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছি না। আমার বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে বুঝেও আমি কিছুই করতে পারছি না। ছেলেটির সঙ্গে এখন আমার দেখা হলে সব কথা মনে পড়ে যায়। ভবিষ্যতে হয়তো আমার বান্ধবী ও ছেলেটির মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। তখন আমি কীভাবে ওদের মুখোমুখি হব? কিছুই বুঝতে পারছি না।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এ রকমও তো হতে পারত যে ছেলেটাকে আপনি ইঙ্গিত দিলেন, সে তা প্রত্যাখ্যান করল। এটাই ভালো হয়েছে। হয়তো ছেলেটি ওই মেয়েটির প্রতিই আকৃষ্ট ছিল। আমি বুঝি এ রকম একটা বিষয়, একটা মেয়ের জন্য অনেক কষ্টের হতে পারে, তবু যা হয়েছে তা মন্দের ভালো। আপনি সব কূল হারাবেন না। পড়াশোনার প্রতি মনোযোগী হন। আমি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আমার মামার বাসায় যাতায়াত করতাম। সে সময় তাদের এক প্রতিবেশীর সঙ্গে পরিচিত হই। মামির সঙ্গে তার বান্ধবীসুলভ ব্যবহারের জন্য আমি তাকে আন্টি বলে ডাকি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর হবে। কয়েক দিন পর তিনি আমাকে ফোন করে অনেকক্ষণ আলাপ করেন। এভাবে প্রায় প্রতিদিন কথা হতো। কিন্তু আমি মামাকে এসব বিষয়ে জানাইনি। কিছুদিন পর তাঁর ছোট মেয়েকে পড়ানোর জন্য প্রস্তাব দিলে আমি রাজি হই। তাঁর স্বামী মাঝেমধ্যে রাতে বাসায় আসতেন না। স্বামী না ফিরলে তিনি আমাকে ফোন দিতেন এবং আমি চলে যেতাম। এরপর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু এখন এ কাজে বিবেকে বাধছে, এ ছাড়া পড়াশোনায় ক্ষতি হওয়ায় আমি টিউশনি ছেড়ে দিতে চাচ্ছি। কিন্তু আমি তাঁকে বলতেও পারছি না।নাম প্রকাশে অনিচ্ছুক আপনি অবশ্যই টিউশন ছেড়ে দেবেন এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। সম্পর্কটা কোনো দিক থেকেই সুস্থ নয়।