সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা :সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আমি স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র। ২০০২ সালে মাধ্যমিক পরীক্ষার পর আমার এক চাচাতো বোনের সঙ্গে প্রেমে জড়িয়ে যাই। মেয়েটা রোজ আমাদের বাড়িতে আসত, গল্প করত। এভাবে চলছিল। দুই বছর পর হঠাৎ ও জানিয়ে দিল আমাকে ও ভালোবাসেনি, বাসবেও না। তবে ও আমার বন্ধুত্ব চায়। এতে ও নাকি খুশি হবে। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তবুও ওর ইচ্ছা পূর্ণ করি। ভাবি হয়তো আমাকে ভালো করে বুঝে নিতে চায়। তবে এ সময় যেকোনো জায়গায় দেখা করতে বললে দেখা করত। মাধ্যমিকের পর আমরা কোচিং করতে ঢাকা আসি। এ সময় চাকরিজীবী এক ছেলের সঙ্গে ওর সম্পর্ক হয়। প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ না পেয়ে ও তখন বাড়িতে ফিরে আসে। মানসিকভাবে ও তখন বিপর্যস্ত। আমি ঢাকা থেকে ওর কাছে ছুটে যাই। সময় দিয়ে আমি ওকে সুস্থ্য করে তুলি। প্রতিদানে ও এলাকায় বলেবেড়ায় আমি নাকি ওর সঙ্গে প্রেম করার জন্য ঘুরেছি। ওর ভাইকে দিয়ে আমার মাকে একবার হুমকিও দিয়েছে। মায়ের নিষেধে আমি প্রতিবাদ করিনি। এক বছর আগে ওর বাবাকে দিয়ে মারার হুমকিও দিয়ে গেছে। তাতেও নীরব থেকেছি। একদিন ও ফোনে জানায়, ওর প্রেমিকের টাকা-পয়সা আছে। বাবা ভালো চাকরি করে। তোমার কী আছে, কেন তোমাকে ভালোবাসব? হ্যাঁ, তাই তো আমার কী আছে? ছয় মাস আগেও ঢাকায় আমার ভাবি, পাতানো ছোট বোনকে অনেক বাজে কথা বলেছে। যার কোনো ভিত্তি নেই। এরপর থেকে আমি খুব হতাশাগ্রস্ত। যার জন্য এত কিছু করলাম সে আমার এত বড় ক্ষতি করল। মাঝে মধ্যে ইচ্ছে হয় সব কটাকে গুলি করে মেরে ফেলি। কিন্তু পারব না জানি। আমার বাঁচার পথ বলে দিন।সিজান আহমদঢাকা বিশ্ববিদ্যালয় এই রকম মেয়ের পেছনে আপনার ছোটাছুটি করা একেবারেই ঠিক হচ্ছে না। আপনি জেনে বুঝে এ রকম সুবিধাবাদী, লোভী এবং মূল্যবোধহীন মেয়ের পেছনে কেন ছুটছেন? এইটা ভেবে নিশ্চিন্ত হোন যে আপনি এই মেয়ের হাত থেকে বেঁচে গেছেন। আমার বয়স ২২। তিন ভাই-বোনের মধ্যে আমি সবার বড়। সংসারের বড় ছেলে হওয়ায়, পরিবারের অভাবের কারণে মাধ্যমিক পাস করেই গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নিই। মাস ছয়েক পর বোন আর মাকেও নিয়ে আসি। ভাইবোন চাকরি করতাম মা সংসার সামলাতে।’ ভালোই চলছিল আমাদের। কিন্তু একদিন আমার বোনের সঙ্গে সামান্য কারণে ঝগড়া এমনকি মারামারি বাঁধে, পাশের ঘরে দুই বান্ধবী থাকত। ওরা চাকরি করত। এদের একজন এসে বলল, ‘ভাইয়া, ছোট বোনের সঙ্গে মারামারি করতে নেই। চলুন আমরা ভাত খাচ্ছি আপনিও খাবেন।’ খাওয়ার সময় একটি বাচ্চা ঘরে ঢুকে পড়তে চাইলে দরজা লাগিয়ে দেয়। আমরা তিনজন খাওয়া শেষ হলে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা আটকানো। দরজা খোলে না। দরজার ওপাশ থেকেই আমাকে বলা হয় ওই মেয়েটিকে বিয়ে করতে। এই অযৌক্তিক, অসম্ভব, কথা শুনে আমি হাসতে থাকি। কারণ মেয়েটি আমার থেকে সাত বছরের বড়। মাকে বলি দরজা খুলে দিতে। মা বাড়িওয়ালাকে দরজা খোলার অনুরোধ করলে তিনি প্রতিবেশীদের নিয়ে মেয়েটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেয়। পরে মায়ের কাছ থেকে জানতে পারি, আমার বোনই এসবের জন্য দায়ী।এরপর থেকে বোনের সঙ্গেও সম্পর্ক নেই। পরে নিজের পছন্দে আর একজনকে বিয়ে করি। কিন্তু সরল মনে আমার দ্বিতীয় স্ত্রীকে সব ঘটনা খুলে বললেও সে আমাকে প্রতারক, ভণ্ড, ভাবে। আমাকে ঘৃণার চোখে দেখে। সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাধায়! কী করব?নাম প্রকাশে অনিচ্ছুক যাকে আপনি বিয়ে করেন, প্রথম কথা তাকে বিষয়টা প্রথমেই বলা উচিত ছিল। তার চেয়ে ও বড় কথা, আপনার উচিত ছিল প্রথম জোর করে দেওয়া বিয়েটা ডিভোর্স দিয়ে—ছাড়াছাড়ি বিষয়টিতে বৈধতা আনা। এই দুনিয়ায় ভালোভাবে চলতে হলে বুদ্ধি রেখে চলা উচিত। আমি সম্মান চতুর্থ বর্ষে পড়ি। ২০০৯ সালে ২৫ জুন ট্রেনে বাড়ি যাওয়ার সময় ট্রেনেই এক মেয়ের সঙ্গে দেখা হয় এবং কথা বলে ফোন নম্বর দিই। ফোনে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে শারীরিক সম্পর্ক হয়। এভাবে চলতে চলতে হঠাৎ তার বিয়ে হয়। আমাদের দুই পরিবার মধ্যবিত্ত। মেয়েটির সঙ্গে গোপনে যোগাযোগ হয়। সে আমাকে ভুলতে পারবে না এমন কি আমিও না। আমাকে বিয়ে করতে না পেরে তার একটাই চাওয়া, আমার সন্তান গর্ভে ধারণ করা। আমারও ইচ্ছে আছে। আমরা প্রতিজ্ঞাও করেছি এ সন্তানের কথা আমরা দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কোনো দিন জানবে না। বাচ্চা নেওয়া কি ঠিক হবে? যদি বাচ্চা নিয়েই ফেলে এবং ভবিষ্যতে যদি কোনো প্রকারে জানাজানি হয়ে যায় তাহলে কি করা উচিত। শুনেছি ডিএনএ পরীক্ষা করে প্রমাণ করা যায়, যদি ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়ে তাহলে কোথায় এবং কিভাবে করতে হয় আর কত টাকা ব্যয় হতে পারে। আমি খুব দুঃচিন্তায় আছি, তাই জরুরি পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানুষ আরেকজনকে ভালবাসলে তা যতই গভীর হোক, বিয়ের বাইরে গিয়ে সন্তান গ্রহণ করা অনৈতিক। এখন হয়ত রোমাঞ্চ এর বর্ষবর্তী হয়ে আপনারা এই চিন্তা করছেন—কিন্তু এই মিথ্যাচার বাচ্চাটার জীবনে এবং আপনাদের জীবনে অনেক দুর্ভোগ নিয়ে আসবে।ডিএনএ কোথায় করে সেটা জানার আগে এই অবিবেচক এর মত কাজ থেকে বিরত থাকুন।