সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  এক বিয়েবাড়িতে একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমার দূরসম্পর্কের আত্মীয়, বিবাহিতা। তার স্বামী বিদেশে থাকে। ওই দিন সে আমার মোবাইল ফোন নম্বর নিয়ে যায়। এর পর থেকে ফোনে তার সঙ্গে আমার প্রায়ই কথা হতো। তার দাবি একটাই, সে আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়। এক দিন আমার সঙ্গে কথা বলতে না পারলে পাগলের মতো হয়ে যায়। তার এত আগ্রহ দেখে আমি তাকে অবহেলা করতে থাকি। কারণ, আমি চাই না, তার সংসার আমার জন্য ভেঙে হয়ে যাক। গ্রামাঞ্চলে এমন বন্ধুত্বের সম্পর্ক কেই বা ভালো চোখে দেখবে। সে এক দিন বলে, ‘তুমি আমাকে এড়িয়ে চলো কেন? আমি তোমাকে কখনো বলব না আমাকে বিয়ে করার জন্য। তুমি শুধু আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখো।’ এর পর থেকে আবার তার সঙ্গে কথা বলা শুরু। বারবার অনুরোধ করার পর কিছুদিন আগে আমি তার বাসায় যাই। ওই দিন বাসায় আর কেউ ছিল না। একপর্যায়ে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়। এর পর থেকে আমার মধ্যে অপরাধবোধ কাজ করে। এখন যদি তার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করি, তাহলে সে হয়তো আমাকে স্বার্থপর ভাববে। আবার যদি সম্পর্ক রাখি, আর ভবিষ্যতে যদি এ রকম ভুল হয়ে যায় বা তার স্বামী কোনোমতে টের পেয়ে যান, তাহলে কী হবে?নাম প্রকাশে অনিচ্ছুকনোয়াখালী। আপনি হয়তো ভাবছেন, আপনি মেয়েটিকে এড়িয়ে চলতে পেরেছিলেন। কিন্তু বাস্তবে এ ধরনের আকর্ষণ এড়ানো অনেক ক্ষেত্রে সম্ভব নয়। তবে এটা ঠিক যে আপনি এ সম্পর্কের ব্যাপারে অপরাধবোধে ভুগছেন এবং যেসব সামাজিক ন্যায়-নীতিবোধ আপনার মধ্যে কাজ করছে, সেগুলো অত্যন্ত দামি।আপনি এ আকর্ষণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এ সম্পর্ক যে নীতিবোধ ও মূল্যবোধের অবক্ষয় বয়ে আনছে, এর চেয়েও বেশি আপনাকে অপরাধবোধে ভোগাচ্ছে। আপনার মানসিক স্বাস্থ্য জটিল হয়ে পড়ছে। তাই এ সম্পর্কের ইতি টানা দরকার। আপনি এ সম্পর্কের ইতি টানুন। মেয়েটিকে বলে দিন, আপনি এ সম্পর্ক আর চান না। আমার বোনের বিয়ের পর থেকেই আমাদের পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা বিভিন্নভাবে ভুগছে। এই বিয়ের আগে বোন নিজের পছন্দের ছেলেকে পালিয়ে বিয়ে করেছিল। পরে সে তার ভুল বুঝতে পারে এবং তাকে তালাক দিয়ে নতুন করে জীবন শুরু করে। মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ২০০০ সালে। উভয় পরিবারের সম্মতিতে এবং তার আগের বিয়ের কথা জানিয়েই দ্বিতীয় বিয়ে হয়। তখন বোনের স্বামী আমার বাবার কাছে দেড় লাখ টাকা দাবি করে। মেয়ের সুখের জন্য আমার বাবা টাকা, গয়না, প্রয়োজনীয় আসবাব—সবকিছু দিয়ে বিয়ে দেন। এর কিছুদিন পর আমরা জানতে পারি, ছেলে নেশাগ্রস্ত। ব্যবসার কথা বলে নেওয়া সেই দেড় লাখ টাকা সে নেশার পেছনে শেষ করে। এরপর আমার বোনকে যৌতুকের জন্য অত্যাচার শুরু করে। আমার মা-বাবা এর পরও বহুবার টাকা দিয়েছেন ছেলে ও তার পরিবারকে। কিন্তু তাতেও সুরাহা হয়নি। সব সময় আমার বোনকে মারধর করে এবং বলে, ‘আমাকে তোর আগের বিয়ের কথা না জানিয়ে তোর বাবা আমার সঙ্গে প্রতারণা করেছে।’ একবার তো আমার বোনকে এই বলে তালাক দিয়ে দিল। পরবর্তী সময়ে আইনি-প্রক্রিয়ায় এবং স্থানীয় কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা দিয়ে আবার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করল। কিন্তু কিছুদিন না-যেতেই শুরু হলো অত্যাচার। এখন আমার বোনকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দিয়েছে এবং মারধর করে। তা ছাড়া আমার পরিবারকে হুমকি দিচ্ছে অনবরত। উল্লেখ্য, আমার বোনের একটি কন্যাসন্তান আছে, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। আমরা কী পদক্ষেপ নিতে পারি, দয়া করে জানাবেন। সে উকিল বলে কোনো আইনি পদক্ষেপে ভয় পায় না বলেও জানিয়ে দিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুকসোনাডাঙ্গা আ/এ, খুলনা আমি আইনজ্ঞ নই, তবু সাধারণভাবে যেটা জানি তা হলো, আপনারা তালাকের আবেদন করতে পারেন।আপনার বোনের আগে বিয়ে হয়েছিল বলে হয়তো আপনার মা-বাবা বাধা পড়ে গিয়েছিলেন। কিন্তু একটা নেশাগ্রস্ত ছেলে, সে আবার মারধর করে, তাকে স্বামী হিসেবে ধরে রাখার কী মানে?নেশা ছাড়ানোর হয়তো একটা উপায় হতে পারে, তবে সেটা খুব সহজ নয়। আপনারা যে তালাককে একসময় জোড়াতালি দিয়ে মিলিয়ে ছিলেন, এখন সে ব্যবস্থা নিজেরাই গ্রহণ করুন। একজন ভালো আইনজ্ঞ ধরে এগিয়ে যান এবং আপনার বোনের জীবন রক্ষা করুন। আমি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। দশম শ্রেণীতে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে সম্পর্ক হয়। অনেক ভুল-বোঝাবুঝির পরও আমাদের সম্পর্ক টিকে আছে। কারণ, আমরা দুজন দুজনকে মনেপ্রাণে ভালোবাসি এবং বিশ্বাস করি। আমাদের ধর্ম আলাদা। ছেলেটি আমার জন্য ধর্মান্তরিত হতেও রাজি। কিন্তু অন্য একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছেন মা-বাবা। সে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এখন বান্ধবীরা বলছে, বিয়ের প্রস্তাবটি ভেঙে দিতে। কিন্তু আমি তা করতে পারছি না। এখন আমি কী করব?নাম প্রকাশে অনিচ্ছুকদিনাজপুর তুমি দশম শ্রেণীতে পড়ো। তোমার বয়স অল্প। এখনই কোনো সম্পর্ক নিয়ে সিরিয়াস হওয়ার বয়স নয়। এই অতি অল্প বয়সে ইঞ্জিনিয়ারিং পড়া একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে তোমার মা-বাবা ভালো কাজ করেননি।তোমার এখন কিছুই করার দরকার নেই। মন দিয়ে পড়াশোনা করো। আমার বয়স ১৮। নবম শ্রেণীতে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। মাধ্যমিকে সে আমার চেয়ে একটু ভালো ফল করে। এরপর আমরা একই কলেজে ভর্তি হই। কিন্তু ভর্তির পর থেকেই মেয়েটি কেন জানি আমাকে এড়িয়ে চলতে শুরু করে। এরপর হঠাৎ এক দিন আমাকে ফোন করে অপরিচিত একটি ছেলে বলে, ওই মেয়েটির সঙ্গে নাকি তার সম্পর্ক আছে। জিজ্ঞেস করলে মেয়েটি তা এড়িয়ে যায়। বলে, অন্য কাউকে খুঁজে নিতে। এরপর তার ওপর অনেকটা জেদ করে আমি অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করি। কিন্তু কিছুদিন আগে জানতে পারি, ফোনের ব্যাপারটি আমার এক বন্ধু ঘটিয়েছে, আমার সঙ্গে মজা করার জন্য। আমি আবার আগের মেয়েটির কাছে ফিরে যেতে চাই। এখন আমি কী করব?আকাশরংপুর প্রেম-ভালোবাসা নিয়ে ঠাট্টা-তামাশা চলে না। আপনি যে বললেন আসলে ছেলেটাকে পছন্দ করত না, সেটা ছিল আপনার সঙ্গে মশকরা বা ঠাট্টা। এটা আমার কাছে খুব ভালো লাগছে না। আপনি আপাতত সব বাদ দিন। মনের বিষয় নিয়ে এত ছিনিমিনি খেলার প্রবণতাটা ভালো নয়। জীবনটা নতুন করে শুরু করুন। আমার বয়স ২০। স্নাতক পর্যায়ে পড়ছি। ২০১০ সালে ফোনে কথা বলতে বলতে একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। ছেলেটি আমাকে তার সম্বন্ধে যা কিছু বলত, তা সবই ছিল মিথ্যা। এটা আমি পরে বুঝতে পারি। সে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমায় ছেড়ে চলে যায়। তারপর আরেকটি ছেলে আমার জীবনে আসে। কিন্তু এবার আমি আর আগের ভুল করিনি। আমি তার সম্বন্ধে সব খোঁজখবর নিয়ে দেখলাম, ছেলেটি ভালো। কিন্তু একটি সমস্যা, সে পড়ালেখার দিক দিয়ে আমার চেয়ে এক বছরের ছোট। এ অবস্থায় আমি মন থেকে তাকে চাইলেও আমার মনে ভয় কাজ করে। এবারও যদি আমার সম্পর্কটি ভেঙে যায়! কিন্তু সে আমায় আশ্বাস দিয়েছে, আমরা একে অন্যকে অবশ্যই পাব। কিন্তু আমার অতীতের ঘটনা আমাকে নিরাশ করে। আমি নতুন করে কীভাবে জীবন শুরু করতে পারি।নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম একটা সম্পর্ক ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সম্পর্ক তৈরি করাটা ঠিক হয়নি। মনোবিজ্ঞানীরা বলেন, এটা কোনো ভালো সিদ্ধান্ত নয়। যদিও এটা তরুণ-তরুণীদের মধ্যে সচরাচরই ঘটে। আমি পরামর্শ দেব, সম্পর্ক তৈরি হলেও তুমি একটু ধীরে চলো। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। সামনে তো জীবন পড়েই আছে। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দশম শ্রেণী থেকে আমার সঙ্গে একজনের সম্পর্ক আছে। কিন্তু সে বিবাহিত এবং সন্তানের বাবা। আমি অবিবাহিত, এখন পর্যন্ত তার সঙ্গে একাধিকবার আমার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি জানি, এ সম্পর্ক সমাজ, এমনকি আমার পরিবারও মেনে নেবে না। দশম শ্রেণীতেই সে আমাকে বিয়ের প্রস্তাব করলে আমি তাকে ফিরিয়ে দিই। তার মাস খানেক পরেই সে বিয়ে করে। তারপর যে কীভাবে তার সঙ্গে এমন হলো, নিজেও বুঝতে পারিনি। আমি তাকে অনেক ভালোবাসি। তাই তাকে আমি কোনো প্রকার জোর করি না। জানি, আমি তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছি। কিন্তু তাকে কোনোভাবেই ভুলতে পারছি না। আমিই তাকে অনেকবার বলেছি দূরে থাকতে। দেখা যায়, আমি নিজেই থাকতে পারি না। এ জন্য কয়েকবার ব্লেড দিয়ে হাত কেটে কষ্টটা ভুলতে চেয়েছি। পরক্ষণেই দেখা যায়, আমি তার সঙ্গে আবার কথা বলি। সেও আমাকে ভালোবাসে। আমি দুবার সন্তানসম্ভবা হয়ে পড়লে সে আমাকে গর্ভপাত করাতে সাহায্য করে। আমি তার কাছ থেকে সব রকমের সহায়তা পাই। তাকে যখন ভুলে যেতে বলি, সে খুব কান্নাকাটি করে। জানি, দুজনেরই উচিত দূরে সরে যাওয়া। কিন্তু কেউই আমরা পারছি না। মাঝেমধ্যে নিজেকে খুব খারাপ মেয়ে মনে হয়। আমি এখন কী করব?নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম তোমাদের সম্পর্ক হঠকারিতায় তৈরি বলে এখন এ রকম মোড় নিয়েছে। উচিত ছিল শুরুতেই তোমাদের সম্পর্ক হওয়া। সেটা হয়নি, ছেলেটি অন্য কাউকে বিয়ে করেছে। সেই বিবাহিত সম্পর্ক যত দিন আছে, তত দিন তোমাদের দুজনের একজন আরেকজনকে জড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। তোমাদের বিয়ে নামের ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে।যদি মনে করো যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, তাহলে ছেলেটিকে বলো এর একটা ব্যবস্থা নিতে। তুমি তার সঙ্গে সম্পর্ক করবে আর বারবার গর্ভপাত করাবে, সেটা তোমার মাতৃত্বজনিত ক্ষতি তো করছেই, মানসিকভাবে তোমাকে বিপর্যস্ত করছে। নিজেকে ভালো রাখো। শারীরিক আকর্ষণ বা ভালোবাসার আকর্ষণে নিজেকে বলি দিয়ে দিয়ো না।