সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  বিয়ে নিয়ে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে এখন আমি আর জীবন নিয়ে রঙিন স্বপ্ন দেখতে পারি না। কাউকেই বিশ্বাস করতে পারি না। আমি গত বছর এমবিএ পাস করেছি। ব্যবসা করি অনেক দিন ধরে। পারিবারিকভাবে বিয়ের কথা চলছিল, কিন্তু এক আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় বিয়েটা ভেঙে যায়। পরে আরেক জায়গায় বিয়ে ঠিক হয়। সবকিছু ঠিকঠাক, আমি দেশে এলে বিয়ে হবে। আমি দুই মাস পর ব্যবসায়িক কাজ শেষে দেশে ফিরে জানতে পারি যে আমার ছোট ভাইয়ের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তা শুনে পরিবারের সবাই হতবাক।আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়ি। পরিবার থেকে আবার মেয়ে খুঁজে খুব দ্রুত বিয়ে হয় আমার। কিন্তু বিয়ের পর দেখা যায়, মেয়েটি মানসিক ও শারীরিক দিক দিয়ে অসুস্থ। এ অবস্থায় বিয়ের ১৫ দিনের মধ্যে তালাক হয়ে যায়। কী হতে কী হয়ে গেল জীবনে!এখন আমাকে আবার বিয়ের ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু বিয়ের কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আহমদ মৌলভীবাজার। বিয়েটাকে কেন্দ্র করে আপনার জীবনে যা যা ঘটেছে, তা সত্যি অপ্রত্যাশিত এবং হতাশাজনক। আপনার উচিত হবে কিছুদিনের জন্য বিরতি নেওয়া। আপনি একজন সফল, শিক্ষিত মানুষ। বিয়েকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর জন্য স্বাভাবিকভাবেই আপনি ভেঙে পড়েছেন। এ জন্য যদি কোনো মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেন, সেটাও আপনার জন্য ভালো হবে। আপনার ভুলের কারণে অঘটনগুলো হয়নি। নিশ্চয়ই আপনি আপনার শক্তি ফিরে পাবেন। আমার স্বামীর সঙ্গে তালাক হয়েছে প্রায় ১০ বছর। আমি আর বিয়ে করিনি, কারণ আমার মেয়ে। সে প্রথম শ্রেণীতে পড়ে। ২০০৮ সালের দিকে এক ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমার মেয়েকে পড়াত। আমার মেয়ে ওকে খুব পছন্দ করে। আমরা ২০১২ সালে বিয়ে করি। আমার স্বামীর বয়স এখন ২৪ বছর আর আমার ৪৫। আমার সমস্যা হলো আমার গর্ভে ওর সন্তান, কিন্তু আমি আমার পরিবারকেও জানাতে পারছি না। ও ওর পরিবারকেও জানাতে পারছে না বয়সের ব্যবধানের কারণে। সাথীঠিকানা প্রকাশে অনিচ্ছুক। আপনারা বয়স উপেক্ষা করে বিয়ে করেছেন। গর্ভে সন্তান এসেছে। আপনার মেয়ে বিষয়টা জানে। এখন বয়স নিয়ে মানুষ কী বলবে, এই ভয়ে বসে থাকলে চলবে না। আপনাদের উচিত বিষয়টা দুই পরিবারকে জানানো। আপনাদের তো বটেই, মেয়েটারও পায়ের নিচের মাটিটা শক্ত হওয়া প্রয়োজন। আর যে শিশুটার জন্ম হতে যাচ্ছে, তার জন্য একটা শিশুবান্ধব পরিবেশ দরকার। প্রয়োজনটা মাথায় রাখতে হবে।  ২০০৩ সালে আমি নবম শ্রেণীতে পড়তাম। চিঠির মাধ্যমে ছেলেটির সঙ্গে পরিচয় হয় আমার। প্রথমে ভেবেছিলাম প্রেম করব না। পরে ভালো লেগে যায়। দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলি। এভাবে কেটে যায় নয়টি বছর। কিন্তু এখন তার মা নাকি আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না। তিনি শর্ত দিয়েছেন, আমাকে বিয়ে করলে ওকে ত্যাগ করবেন। ও বাবা-মায়ের একমাত্র ছেলে। আমি চাই না আমার জন্য ও বাবা-মাকে কষ্ট দিক। ও আমাকে ভুলে যেতে বলে। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। প্রতিদিন চিৎকার করে কান্নাকাটি করি। ১০ বছরের বেশির ভাগ সময় দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা ওকে ঘিরে থাকতাম। আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু তখনই ওর মুখটা মনে পড়ে। নির্ঝর ছেলেটি এত দিনের সম্পর্কটাকে আর ধরে রাখতে চাইছে না। বাবা-মাকে ভালোবাসা এক জিনিস আর কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া অন্য বিষয়। দুটি পাশাপাশি থাকতে পারে। ছেলেটির চেয়ে তোমার কষ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি কষ্ট হচ্ছে তোমার। তবে এটা নিজে থেকে সারবে, সময়ে সব ক্ষত শুকিয়ে যায়। একজন বন্ধু তুমি যদি পাশে পাও, তার সব রকম সহায়তা নিয়ে শক্ত হয়ে দাঁড়াতে পারো। নেহাত যদি নিজের থেকে বিচ্ছেদটা সামাল না দিতে পারো, তবে ক্লিনিক্যাল থেরাপি নিতে পারো। ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা আছে।  আমি স্নাতক পর্যায়ে পড়ছি। প্রথম বর্ষে ভর্তি হওয়ার কয়েক মাস পর আমার এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক হয়। পাঁচ-ছয় মাস সম্পর্ক চলার পর সে অন্য একটি ছেলের সঙ্গে ফোনে কথা বলা শুরু করে। একপর্যায়ে সে আমার কাছে স্বীকার করে, কিন্তু আমার কাছে মিথ্যা বলার কারণে আমি তাকে চড় মারি। এতে সে আমার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। এখন আমরা দুজন দুজনার সঙ্গে দেখা হলেও কোনো কথা বলি না। কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ভুলতে পারছি না। এতে আমার দৈনন্দিন কাজকর্ম ও পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে। এ অবস্থায় আমি কী করতে পারি? বজলুর রহমাননারায়ণগঞ্জ। মেয়েটি যে আরেকটি ছেলের সঙ্গে কথা বলত, সেটা থেকে একটা ব্যাপার প্রকাশ পায় যে মেয়েটি সেই ছেলেটির সঙ্গে হয়তো বা সম্পর্কে জড়িয়ে পড়েছে। তা ছাড়া তুমি যে মেয়েটিকে চড় মেরেছ, তাতে করে মেয়েটির আত্মসম্মানে প্রচণ্ডভাবে লেগেছে। মেয়েটির গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। জোর-জবরদস্তি করে তো সম্পর্ক গড়া যায় না। তুমি বরং নিজের জীবনটা সামলাও। মেয়েটার পেছনে ছুটলে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট আরও বাড়বে বৈ কমবে না। বরং নিজের মনোবল বাড়াও, অন্যান্য কাজের মধ্যে থাকো, লেখাপড়া আছে, তা ছাড়া ব্যায়াম করলেও নিজেকে অনেক ভালো রাখা যায়। এখন তোমার মধ্যে শক্তি বাড়ানো তোমার কাজ।