সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  আমাদের দাম্পত্য জীবন প্রায় ১৫ বছরের। ১৩ ও ৯ বছর বয়সী আমাদের দুটি সন্তান রয়েছে। আমরা দুজনই পেশাজীবী। নানা সংকটে ইতিপূর্বে দুবার আমাদের প্রায় ছাড়াছাড়ি হতে যাচ্ছিল। সন্তানদের কথা ভেবে আমি সব সহ্য করে দাম্পত্য সম্পর্ক অব্যাহত রাখি।ইদানীং প্রবাসী এক বিপত্নীক ভদ্রলোকের সঙ্গে আমার স্ত্রীর বন্ধুত্ব হয়েছে। তাদের গভীর রাতের ফোনালাপ থেকে বুঝতে পারি, আমাদের দাম্পত্য পুনরায় গভীর খাদের কিনারে। তাকে বোঝাতে গেলে সে ভুল বোঝে। বলে, ‘এখন আর কাউকে হিসাব করি না, নিজের সুখের জন্য যা যা করা দরকার তা-ই করব, যেকোনো মূল্যে।’ ওর পরিবারও বিষয়টি জানে, ওরা বরং কে কে বিদেশে যেতে পারবে, সেই তালিকা নিয়ে ব্যস্ত। আমার স্ত্রী ওই ভদ্রলোককে বিয়ে করে ফেলতে পারে। আমার দুর্বলতা হচ্ছে, আমার টাকা-পয়সা নেই। সন্তানদের রক্ষার্থে আমি কী করতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুক। আপনার স্ত্রীর আচরণে আপনি নিজে শান্তিতে নেই। পরিবারের মধ্যেও একটা অশান্তি বিরাজ করছে, যা আপনার সন্তানদের জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতিকারক। এ অবস্থা মুখ বুজে সহ্য করার কোনো কারণ নেই। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে দেখুন, সে কী চায়। আপনি তাকে বলতে পারেন আপনার কষ্টের কথা। তবে আপনার আবেগকে যদি সে প্রাধান্য না দেয়, তবে সেই কথায় না যাওয়া ভালো। আপনি বলতে পারেন, এই অস্থিতিশীল পরিবেশ সংসারের ক্ষতি করছে। এরপর ধাপে ধাপে বিষয়টা কোন দিকে গড়ায়, সে ব্যাপারে লক্ষ রাখুন। বিয়ে বা সংসার নিয়ে ছেলেখেলা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না। আপনি এই অবস্থানে শক্ত থাকুন। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি, অবিবাহিত। চাকরির সুবাদে একটি ভাড়া বাসায় থাকার সময় দশম শ্রেণীতে পড়ুয়া প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, শুধু একটু-আধটু কথাবার্তা হতো। জানতে পারলাম, তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল একজন বেকার ও বখাটে ছেলের সঙ্গে। একদিন রাতে বিয়ে দিতে চাইলে সে তার বান্ধবীদের বাড়িতে পালিয়ে যায়। সেখানে গিয়ে আমাকে ফোন করে বলে, ‘ভাইয়া, আমাকে বাঁচান, নতুবা আমি আত্মহত্যা করব।’ সেই রাতেই মেয়ের মা ও ছেলেটি গিয়ে তাকে ওই বাড়ি থেকে ধরে এনে প্রচণ্ড মারধর করে এবং বিয়ে না দিয়েই তাকে ওই ছেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সকালে মেয়েটি আমাকে ফোন করে এসব জানায়। আমি ওকে আমার এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিই। পরে সে তার নিজের বাড়িতে চলে যায়। এখন তার একটাই কথা, সে আর জীবনে বিয়ে করবে না। যদি বিয়ে দেয়, তাহলে আত্মহত্যা করবে। তাকে অনেক বোঝাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এদিকে এ বছর সে এসএসসি পরীক্ষাও দিতে পারছে না। আমার পক্ষে তাকে বিয়ে করাও সম্ভব হচ্ছে না। কারণ, আমার মা-বাবা অন্তত এইচএসসি পাস মেয়ে চান আমার জন্য। তার পরিবারকে আমি বলেছি, ওর পড়ার খরচ আমি দেব। তবু তারা বিভিন্ন অজুহাত দেখায়। আমি জানি, ওকে জোরপূর্বক আবার বিয়ে দিতে চাইবে। তখন সে নিশ্চিত দুর্ঘটনা ঘটাবেই। এই নিয়ে আমি বেশ শঙ্কিত ও চিন্তিত। নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম। মেয়েটি একটি জটিল অবস্থার মধ্যে আছে। চিঠি পড়ে মনে হচ্ছে, মেয়েটি আপনাকে পছন্দ করে এবং ভালোবাসে, একইভাবে আপনিও তাকে ভালোবাসেন।মেয়েটির বয়স এখনো ১৮ হয়নি। আপনি তার পরিবারকে অনুরোধ করেন, যেন তারা এসএসসি পর্যন্ত তাকে পড়ার সুযোগ দেয়।আপনি যদি মেয়েটিকে খুব বেশি পছন্দ করেন, তাহলে পারিবারিকভাবে প্রস্তাব পাঠাতে পারেন। সে যদি লেখাপড়া চালিয়ে যায়, তবে আপনি তাকে প্রাপ্তবয়স হলে বিয়ে করবেন। আমার বয়স ২৫ বছর। আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। পাশাপাশি খুব কষ্ট করে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। সামনে স্নাতক পরীক্ষা।২০০৭ সালে আমার বিয়ে হয়। আবার এর তিন দিন পরই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। খুব কষ্ট করেই নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। আমি আমার পরিবার থেকে কখনো ভালো আচরণ পাইনি। তারা সব সময় আমাকে বোঝা মনে করত।আমাকে আবারও ২০১২ সালের জুলাইয়ে বিয়ে দেওয়া হয়। ছেলেও এর আগে বিয়ে করেছিল। বিয়ের পরদিনই বুঝতে পারলাম যে তার শারীরিক সমস্যা আছে। আমি তা-ও মেনে নিয়েছি। কারণ, এটা আমার দ্বিতীয় বিয়ে। কিন্তু আমার সঙ্গে সে খুব খারাপ আচরণ করে। তার কথামতো না চললেই আমার অতীত টেনে আমাকে কথা শোনায়। স্বামী আমার সঙ্গে এখন কথা ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার পরিবার বলে, আমার নাকি ভাগ্যই খারাপ এবং কপালে নাকি সুখ নেই। আমি খুব হতাশায় ভুগছি। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। কিন্তু আমি বাঁচতে চাই। দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ আমার স্বাভাবিক জীবনযাপনকে নষ্ট করে দিচ্ছে। কীভাবে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব? সারাটাঙ্গাইল। আপনার চিঠি থেকে সঠিক বোঝা যাচ্ছে না আপনি আপনার বাবার বাড়িতে আছেন, নাকি স্বামীর বাড়িতে। যেখানেই থাকুন, আপনি মনোযোগ দিয়ে লেখাপড়া করুন এবং স্নাতক শেষ করুন।আমি তো বলব, আপনি অসাধারণ। আপনি অল্প বয়সী একটি মেয়ে। আপনি শুধু সমাজ এবং পরিবারের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে আপনার স্বামীর অক্ষমতাকে প্রকাশ করেননি। আপনি লেখাপড়া শেষ করে পেশাদারি জীবনের পরিকল্পনা করুন। এই বিয়েটা না থাকাই ভালো। কোনো বিবেচনাতেই এই বিয়ে টেকে না। আপনি ভালো চাকরির চেষ্টা করুন। দেখবেন, আপনার জীবনে সন্তুষ্টি আসবে। সেদিন আপনি নিজেকে সাধারণ বলে গণ্যও করবেন না।