সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  আমি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। আমার বড় ভাই স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। সমস্যাটা তাকে নিয়ে। দুই বছর ধরে ভাইয়া ধূমপান করে আসছে। আমাদের পরিবারের কেউ জানত না। যখন জানতে পারে, তখন তাকে নিষেধ করা হয়। অনেক বোঝানোর পরও সে এই অভ্যাস ত্যাগ করে না। আমার মনে হয়, ভাইয়াকে ধূমপান থেকে মুক্ত করা যাবে না। কারণ, তার সব বন্ধুই ধূমপায়ী। সকালে বাড়ি থেকে বের হতে দেরি হলে সবাই তাকে ফোন করে। সে নিয়মিত খেলাধুলা করে। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, খেলার মাঠে নামার আগেও সে ধূমপান করে। ভাইয়াকে কীভাবে এই বদ অভ্যাস থেকে সরিয়ে আনতে পারি?নূপুরচট্টগ্রাম সিগারেট ছাড়ার সিদ্ধান্ত তোমার ভাইয়াকেই নিতে হবে। এ ক্ষেত্রে আশপাশের মানুষ তাকে সাহায্য করতে পারে। কিন্তু কোনো রকম পরীক্ষা করে বা গোয়েন্দাগিরি করে এ ধরনের অভ্যাস ছাড়ানো যায় না। তোমার ভাইয়ার বন্ধুরা ধূমপায়ী না হলে সবচেয়ে বেশি ভালো হতো।আমাদের দেশে মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে অনেকে কাজ করছেন। তাঁদের শরণাপন্ন হলে ভালো হয় বলে আমি মনে করি। আমার বয়স ৩২ বছর। ১০ বছরের বিবাহিত জীবনে দুটি সন্তান আছে। মা-বাবার অমতে বিয়ে করি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান পাওয়া, সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিভাগে ভর্তির সুযোগ পাওয়া এই আমাকে নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সে স্বপ্ন হয়তো সেভাবে পূরণ করতে পারিনি। পড়া শেষ করে বিদেশি সংস্থায় ভালো চাকরি পাই। আমার স্বামীও অনেক ভালো চাকরি করেন এবং চাকরির স্বার্থে তাঁকে বছরের অনেকটা সময় দেশের বাইরে কাটাতে হয়। কিন্তু পেশাজীবনের কথা না ভেবে যে ভালোবাসার মানুষকে বিয়ে করি, তিনি আজ আমার কাছে এক অজানা মানুষ। তাঁর দুর্ব্যবহার, উদাসীনতা সহ্য করলেও পারিবারিক বৈষম্যের অভিযোগ তুলে যখন আমাকে ছোট করেন, অবমূল্যায়ন করেন—তখন কষ্টে বুক ফেটে যায়। তিনি আমার চাকরিকে আমার শক্তি আর প্রতিবাদের উৎস ও হাতিয়ার মনে করেন। তিনি চান চাকরি ছেড়ে আমি সন্তানদের মানুষ করি, যা আমার মা-বাবা কখনোই চান না। নিজের সত্তাকে মূল্যায়ন করলে আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে সন্তানদের ভুলে চাকরি করতে হবে। কেননা, সন্তানদের সে কখনোই আমার কাছে দেবে না। অথবা মা-বাবাকে আরেকবার কষ্ট দিয়ে স্বামীর কথা মেনে নিতে হবে। আমি সত্যিই বুঝতে পারছি না, কী করব? একদিন যাঁকে ভালোবেসেছিলাম, তাঁকে ঘৃণা করে সন্তানদের ভুলে দূরে সরে যাব, নাকি আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে একা সংগ্রাম করব? নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। আপনি যথেষ্ট বুদ্ধিমতী। স্বামী-স্ত্রীর মধ্যে যখন এ রকম দূরত্ব ও বৈষম্য তৈরি হয় তখন ‘সংলাপ’ বা ‘ডায়ালগ’ই একমাত্র আশ্রয়। আপনি যখন আপনার স্বামীর সঙ্গে সংলাপে বসবেন, আপনি আপনার কথা বলবেন। কেন আপনি ক্যারিয়ার করতে চাইছেন, ছেলেমেয়েদের আপনাদের অবর্তমানে কে লালন-পালন করবে এসব নিয়ে কথা বলবেন। স্বামী-স্ত্রী দুজন এক জায়গায় মিলতে চেষ্টা করুন। আপনার স্বামী তাঁর চাকরি নিয়ে ভাবছেন, সন্তানদের কথা ভাবছেন; ঠিক সেভাবেই, আপনি ও আপনার চাকরির কথা ভাবছেন। আর এই সংলাপে আপনার মা-বাবার প্রসঙ্গ না আনাই ভালো। সেটা দুজনের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াবে।আর নিজেরা কথা বলতে গিয়ে যদি আরও তিক্ততা তৈরি হয়, তবে আপনি পেশাদার কাউন্সিলারের সাহায্য নিন।আপনার স্বামী যদি কোনো কাউন্সিলার কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে অপারগ হন, তবে প্রথমে আপনি একাই যান—পরে একসময় একসঙ্গে যাওয়ার দরকার হবে বলে আমি মনে করি। আমি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। যখন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ি, তখন দূরসম্পর্কের এক মামাতো ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তার পর থেকে তার সঙ্গে ফোনে কথা বলা এবং তা একসময় ভালোবাসায় রূপ নেয়। আমি যেমন ওকে অনেক ভালোবাসতাম, ঠিক সেও তা-ই। কিন্তু এক মাস হলো অন্য একজনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। বিষয়টি আমি মানতে পারছি না। আমার চারপাশে শুধু ওর প্রতিচ্ছবি। আমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার বা স্বাভাবিক আচরণ করতে পারছি না। স্বামী আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি মন থেকে তাকে গ্রহণ করতে পারছি না। সবকিছুর মধ্যে শুধু আমার সেই ভালোবাসার মানুষের বিচরণ। আমি এখন কী করব জানি না। আমার লেখাপড়ার অনেক অবনতি হচ্ছে। কিন্তু এই জীবনকে আমি কীভাবে মেনে নেব। আমি আর পারছি না এই ভালো থাকার অভিনয় করতে। আমি কি এভাবেই হেরে যাব?নাম প্রকাশে অনিচ্ছুকনারায়ণগঞ্জ বিয়ে করার আগে বিষয়টি ভেবে দেখা উচিত ছিল। এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বৈবাহিক বন্ধনকে সম্মান দিতে পারাও তোমার একটা বড় পরীক্ষা।একসময় যদি মনে হয়, তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে, তাকে তুমি মন থেকে গ্রহণ করতে পারছ না, বরং আগের মানুষটিই তোমার সবকিছু ছেয়ে আছে, তখন তোমাকে কঠিন সত্যের মুখোমুখি হতে হবে।একটা জিনিস মনে রেখ, যাকে তুমি বিয়ে করেছে, তার প্রতি চরম অবিচার করা হচ্ছে। এ কথা মাথায় থাকলে তোমার আবেগের পরিবর্তন আসতে পারে। আমি একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ছি। ২০০৫ সালে প্রতিবেশী এক মেয়েকে আমার ভালো লাগে। ভালো লাগার কথাটি তার বান্ধবীর মাধ্যমে তাকে জানাই। সে আমাকে জানায়, কখনোই কারও সঙ্গে প্রেম করবে না, মা-বাবার পছন্দে সে বিয়ে করবে। তবে যদি সে কারও সঙ্গে প্রেম করে, তবে আমার সঙ্গেই করবে। তারপর ওর বান্ধবীরা আমাকে পরীক্ষার জন্য বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন দেয়। আমি তাদের মেয়েটির কথা বলি এবং বলি আমি তাকে খুব ভালোবাসি। তারপর থেকে মেয়েটি আমার সঙ্গে ফোনে কথা বলা শুরু করে এবং আমাকে আশ্বাস দেয়। এভাবে দীর্ঘদিন চলতে থাকে। হঠাৎ একদিন অজানা কারণে সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং মোবাইল ফোন নম্বরটিও বন্ধ করে দেয়। এতে আমি ভীষণ কষ্ট পাই। দুই মাস আগে মেয়েটি আবার আমাকে ফোন দেয়, কথা বলে এবং আশ্বাস দেয়। আমাকে প্রতিষ্ঠিত হতে বলে। এখন নিয়মিত কথা হয়। কিন্তু আমি ওর কথায় ভরসা পাই না। যদি ওর অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তা হলে আমি বাঁচব না। আমি তাকে বিয়ে করতে চাই এবং সেটা প্রতিষ্ঠিত হওয়ার পর। কিন্তু এত দিনে যদি ওর কিছু হয়ে যায়?মোস্তাকগাজীপুর। তোমার এখন যে বয়স আর লেখাপড়া বা ক্যারিয়ারের যে পর্যায়ে আছো, সে জায়গায় দাঁড়িয়ে জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবুও এ পর্যায়ে নিজেদের মধ্যে একটা অঙ্গীকার হতেই পারে।আমার ধারণা, যেহেতু নিয়মিত কথা হয়, একজন আরেকজনের প্রতি অঙ্গীকার করতেই পারো। তোমার জন্য এ রকম ভরসাহীন অবস্থায় থাকাটা ভালো হচ্ছে না। তবে মেয়েটির কাছ থেকে অঙ্গীকার পেতেও সময় লাগতে পারে। এটাও একটা প্রক্রিয়া। যাকে বলে দুজন মানুষের মধ্যে ‘বাগদান’ বা ইংরেজিতে একধরনের ইনফরমাল এনগেজমেন্ট। বিয়ের পর থেকে যেমন ধাপে ধাপে সম্পর্ক গড়ায়, ঠিক সে রকম বিয়ের আগেও সম্পর্ক ক্রমে ক্রমে পোক্ত হয়। তুমি ধৈর্য ধরো।