সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া naksha@pৎothom-alo.info এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার বিয়ে হয় ১১ মাস আগে। দুজনই চাকরি করি। বিয়ের পর থেকে আমার স্বামীর অস্বাভাবিক আচরণ লক্ষ করি। পরে জানতে পারি, ও আগে থেকেই মাদকাসক্ত। জানার পর অনেক বোঝানো হয়, ঝগড়া হয়। ওর পরিবারকে জানালে তারা এ ব্যাপারে কিছু করার নেই বলে জানায়। এ পর্যায়ে আমার পরিবার থেকে তালাকনামা পাঠানো হয়। এত কিছুর পরও ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ওর চাকরির অবস্থাও ভালো নয়। বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত।আমি ওকে অনেক ভালোবাসি। ওর সঙ্গে সংসার না হোক, কিন্তু ওই নরকের জীবন থেকে ও ফিরে আসুক, এটাই আমার চাওয়া। পরিবার থেকে ওর চিকিৎসার ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমার পরিবার বলে, ওর জন্য কেঁদে লাভ নেই। কোনো দিন ও ভালো হবে না। তালাকের পর ওর সঙ্গে যোগাযোগ করলে বলে ওর কাছে চলে যেতে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। ওর কথা এখনো এলোমেলো। ওর ওপর ভরসা করতে পারছি না। আমি কী করব? আমি কি ভুল পথে চলছি?কেয়াঢাকা একজন নেশাগ্রস্ত মানুষকে নেশা থেকে ফেরানো কঠিন কাজ। বলা হয়ে থাকে, নেশা থেকে কাউকে বের করে আনতে একটা আন্তরিক ও পারিবারিক প্রচেষ্টা প্রয়োজন। সবচেয়ে ভালোবাসার মানুষই পারে কাউকে নেশা থেকে ফেরাতে।সাবেক স্বামীর জন্য আপনার যে কষ্ট হচ্ছে। এর কারণ, আপনি খুব ভালো মনের মানুষ। আপনার বিয়েটা যদি তালাকের পর্যায়ে না যেত, তা হলে আপনার উৎসাহে আপনার সঙ্গীকে নেশা থেকে হয়তো ফেরাতে পারতেন। তবে পারিবারিক সহায়তা আপনার প্রয়োজন হতো। এখন তালাক পাঠানো হয়েছে। এ অবস্থায় তেমন কিছু করার নেই। আবার সম্পর্কে জড়ানো আপনারই কষ্ট বাড়বে। আমার বয়স ২০ বছর। স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন আমার একজন গৃহশিক্ষক ছিলেন। তিনি আমাকে মনে মনে খুব পছন্দ করতেন। পরে আমি তা বুঝতে পারি। একপর্যায়ে আমিও তাঁর প্রতি দুর্বল হয়ে পড়ি। নবম শ্রেণীতে ওঠার পর আমাদের সম্পর্ক শুরু হয়। সেই বয়সে আমি নিজেকে সামলাতে পারিনি। আমাদের বাসায়ও সবাই তাঁকে খুব পছন্দ করত। আমার মাকে তিনি মা বলে ডাকতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়। এর পর থেকে তিনি সব সময়ই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইতেন; এমনকি আমি না চাইলেও। এসব কারণে আমি তাঁর প্রতি খুব বিরক্ত ছিলাম। তাঁকে আর মন থেকে মানতে পারতাম না। তাঁর প্রতি আমার আর কোনো অনুভূতিই রইল না। আমার মাও ব্যাপারটি জানতেন। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ইন্টারনেটে অন্য একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। ছেলেটি খুব ভালো। আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমার কী করা উচিত?জয়নাব সোনিয়া ইন্টারনেটে যদি অন্য ছেলেটির সঙ্গে সম্পর্ক নাও হতো, তবু এই গৃহশিক্ষকের সঙ্গে সম্পর্ক তৈরি করা ঠিক হতো না। প্রথমত, অপ্রাপ্ত বয়সে সে তোমার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেছে। এটা অত্যন্ত গর্হিত কাজ। দ্বিতীয়ত, তুমি বড় হয়েও ব্যাপারটি পছন্দ করতে পারছ না।এ ধরনের লোকেরা একটা অবৈধ ও অন্যায় সম্পর্ক আড়াল করার জন্য পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কটি বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত জরুরি ছিল। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে পড়ছি। পাশাপাশি একটি কলেজে কম্পিউটার অপারেটর পদে চাকরি করছি। আমি যখন দশম শ্রেণীর ছাত্রী, তখন থেকে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় এবং আমি তাকে খুব ভালোবাসি। নানা ঝামেলার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক এখনো অনেক কষ্টে টিকে আছে। আমরা বিয়ে করতে চাই। কিন্তু আমাদের এ সম্পর্ক ওর পরিবারের কেউ মেনে নেবে না। মা-বাবার কথা ছাড়া সে কিছুই করতে পারবে না। কারণ, সে মা-বাবাকে খুব ভালোবাসে। আমিও ওর মা-বাবাকে খুব শ্রদ্ধা করি। আমি ওকে সব সময় বলি, আগে তোমার মা-বাবা, পরে অন্য কিছু। আমি ওকে ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না। আত্মহত্যার চেষ্টাও করেছিলাম কয়েকবার।ওকে যাতে ভুলে যাই, সে জন্য ও আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত, তা আমি বুঝতে পারতাম। কিন্তু তার পরও ওকে ভুলতে পারিনি; বরং ভালোবাসা অনেক গাঢ় হয়েছে। ওর মা-বাবাকে ব্যাপারটি বলতে চেয়েছিল। কিন্তু তাঁরা ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায় এবং দেশ থেকে অন্যত্র পাঠিয়ে দিতে চায়। মোট কথা, আমার সঙ্গে ওর যাতে কোনো রকম যোগাযোগ না থাকে, সে জন্য তাঁরা সব রকম চেষ্টাই করছেন। এ বিষয়ে ওর পরিবার এবং আমার পরিবার সবকিছু বুঝেও কিছু করছে না। ওরা অনেক ধনী, আমরা অনেক দরিদ্র—এটাই কি আমার সমস্যা? আমি এখন কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক দুই পরিবার যদি অর্থে-বিত্তে ও পারিবারিক পদমর্যাদার এক রকম হয়, তা হলে ছেলেমেয়ের ভালোবাসায় বিয়ে মেনে নেওয়া সহজ হয়ে যায়। যদি টাকাপয়সার ব্যবধান থাকে, তখন সেটা পুষিয়ে দিতে পারে ছেলেমেয়ের মধ্যকার ভালোবাসার বন্ধন। ছেলেকে অনেক অগ্রণী ভূমিকা নিতে হবে। মা-বাবাকে শ্রদ্ধা করেও সে তোমাকে সঙ্গী হিসেবে চাইতে পারে। ছেলেটি তোমার জন্য কত দূর যেতে পারে, সেটাই পরিমাপ করবে। এই বিষয় কি সে বুঝতে পারছে? যদি না পারে, তা হলে বাকি সব যুক্তি ঠুঁটো অজুহাত; এমনকি তোমার প্রতি তার ভালোবাসাও। আমার বয়স ১৬ বছর। ঢাকার প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ছি। আমি অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষাতেও এ-প্লাস পেয়েছি। কিন্তু ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও সব সময় হীনম্মন্যতায় আর চাপে ভুগি। এর অবশ্য বহু কারণ আছে। প্রথমত, আমি খাটো, তাই সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। এ জন্য আমি নামকরা হরমোন বিশেষজ্ঞ দেখিয়েও কোনো ফল পাইনি। দ্বিতীয়ত, আমার বাবা মারা গেছেন এক বছর আগে। পরিবারে বড় ভাই থাকা সত্ত্বেও কেমন জানি বিচ্ছেদের একটা ভাব বাসায় লেগেই আছে। মাঝে মাঝে তো মনে হয়, আমাদের শাসন করার মতো কেউই নেই এবং অনেক আবদারই আম্মু পূরণ করতে পারেন না। তা ছাড়া, কয়েক মাস আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। প্রায় দুই বছর আমাদের সম্পর্ক ছিল কিন্তু দেড় মাস আগে আমি জানতে পারি, সে আসলে আমাকে ভালোবাসে না। কারণ আমি খাটো, দেখতে তেমন ভালো নই। এ কথা জানার পর আমি খুব ভেঙে পড়েছি। ছেলেটির চেহারা বা মন কোনোটাই ভালো না। তার পরও আমি তাকে ভালোবাসতাম।যা হোক, ১৫ দিন আগে আমাকে অন্য একটি ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে। তবে সে আমার চেয়ে বয়সে এক বছরের ছোট এবং দেখতে সুন্দর। কোনোভাবেই বুঝতে পারছি না কী করব! একদিকে উচ্চতা নিয়ে চিন্তা, বাবার অভাববোধ, ছেলেদের প্রতি আকর্ষণ অন্যদিকে লেখাপড়া। আমি তো পাগল হয়ে যাব! আমাকে একটু পরামর্শ দিন। হীরঢাকা তুমি খুবই ছোট। অথচ এই বয়সেই তুমি অতিরিক্ত চিন্তা করছ। যে বিষয়টা তোমার সবচেয়ে বড় শক্তি—তোমার মেধা। সেটা নিয়ে তুমি মোটেই ভাবছ না।এই বয়সে ছেলেদের কথা ভাবা খুবই স্বাভাবিক, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা উচিত কাজ নয়। এই বয়সের প্রেমকে ইংরেজিতে বলে ‘পাপি লাভ’। এই প্রেম বেশি দিন টেকে না। কথাটা মনে রাখলে তুমি এই বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত হবে না। আল্লাহ তোমাকে যেমন বানিয়েছেন তুমি তা-ই। দেখবে, একদিন তোমার ভালোমন্দ মিলেই, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসবে। আমি এখন চাকরি করছি। আমি যখন স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ি, তখন আমার ভাই বিয়ে করে। এরপর ভাই বিদেশে চলে যায়। ভাবির সঙ্গে আমার সখ্যতা বাড়তে থাকে। আস্তে আস্তে ভাবি আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আমরা দুজন দুজনাকে গভীরভাবে ভালোবাসি। কিছুদিন পর ভাবি অন্তঃসত্ত্বা হয়, কিন্তু গর্ভের সন্তানটি নষ্ট করে ফেলে। ব্যাপারটি কেউ জানে না, তার পরও বেশ কয়েক মাস আমাদের সম্পর্ক থাকে। কিন্তু ভাই বিদেশ থেকে চলে আসার পার ভাবি আর আমাকে আগের মতো সময় দেয় না। আমি তাকে ভীষণভাবে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তাকে দেখলে আমি অস্থির হয়ে যাই। ভাবিও জানে আমার এমন অনুভূতি। কিন্তু সে আমার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। বাড়ির লোকজন আমাকে অন্যত্র বিয়ে করতে পীড়াপীড়ি করে। আমি তাতে কোনোভাবে রাজি হতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর ভাবির কাছ থেকে দূরত্বে থাকাটা অত্যন্ত প্রয়োজন। যাকে আপনার দিন-রাত দেখতে হচ্ছে। যার প্রতি দুর্বলতা থেকে আপনি মুক্ত নন। সেই মানুষটার সঙ্গে আপনার কোনো দিন সম্পর্ক হওয়ার নয়। তার এত কাছাকাছি থাকাটা ঠিক নয়। এমতাবস্থায় আপনি অন্য কোথাও চাকরি নিয়ে চলে যান। দৈহিক দূরত্বটা আপনার জন্য অতি সত্বর প্রয়োজন।