সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার বয়স ২২ বছর। আমি বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষে পড়ি। ২০০৫ সালে মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিন মামার বাড়ি যাই। সেই দিন আমার এক মামাতো বোনকে প্রেমের প্রস্তাব দিই এবং সে তাতে রাজি হয়। আমি দূরে থাকায় তার সঙ্গে দেখা হতো না বললেই চলে, কিন্তু নিয়মিত ফোনে কথা হতো। কিছুদিন আগে আমাদের ভুল-বোঝাবুঝি হয়। এরপর আমরা একে অন্যের সঙ্গে আর কথা বলিনি। এর প্রায় মাস খানেক পর সে খুদেবার্তার মাধ্যমে জানায়, সে এখন অন্য কারও সঙ্গী। আমি তাকে ভোলার জন্য ধূমপান করি এবং ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়ছি। আমি সম্পূর্ণভাবে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তাকে ছাড়াই স্বাভাবিক জীবন যাপন করতে চাই। এখন কী করব?নাম প্রকাশে অনিচ্ছুকরাজশাহী। অল্প বয়সের প্রেম বেশি দিন টেকে না। তা-ও আবার তোমরা কাছাকাছি থাকো না। কষ্ট হলেও বিষয়টাকে মেনে নাও। ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করো। ছাত্ররাজনীতি যদি তোমার পড়াশোনার ক্ষতি করে, তবে তা থেকে বিরত থাকাই ভালো।একদিন দেখবে, তোমার এই ভালোবাসার স্মৃতিটাই শুধু থাকবে। কষ্টটা আর থাকবে না। আমি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। যখন ক্লাস নাইনে পড়ি, তখন থেকে একটি ছেলেকে পছন্দ করি। সেও আমাকে পছন্দ করে। সে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোতেই জিপিএ-৫ পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটি বিষয়ে পড়ছে। কিন্তু আমি মাধ্যমিকে জিপিএ-৫ পেলেও উচ্চমাধ্যমিকে আর সেই ফল ধরে রাখতে পারলাম না।তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলাম না। এখন আমি যেন মনে করছি সে অনেক ওপরে এবং আমি অনেক নিচে। অবশ্য ছেলেটা আমাকে আগের মতোই ভালোবাসে এবং অনেক অনুপ্রাণিত করে। তার পরও আমি যেন নিজেকে তার যোগ্য বলে মনে করছি না। আমি ভাবছি, তার সঙ্গে আর যোগাযোগ রাখব না। কিন্তু আমার কারণে তার পড়ালেখায় কোনো ধরনের প্রভাব পড়বে কি না, সে বিষয়ে চিন্তিত আছি। নাম প্রকাশে অনিচ্ছুকবরিশাল তুমি ছেলেটার মতো ভালো ফল করতে পারনি বলে কেন নিজেকে অযোগ্য মনে করছ? ছেলেটি তো তোমাকে অযোগ্য মনে করছে না।তুমি একধরনের হীনম্মন্যতায় ভুগছ। তোমার এই বিষয়টাকে কাটিয়ে উঠতে হবে। তুমি এ প্লাস পাওনি বলে নিজেকে তার সমকক্ষ ভাবতে পারছ না। তোমার মনোবল আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।তোমার সঙ্গীর ভালোবাসা তোমার শক্তি। এই শক্তি নিয়ে তুমি পথ চলবে। তোমার মনোবল ফিরে আসবে আমার বিশ্বাস। আমার বয়স ২৫, বর্তমানে চাকরি করি। আমি যখন দশম শ্রেণীতে পড়ি, তখন আমার সঙ্গে এক মেয়ের পরিচয় হয়। আমার পড়ালেখার খরচ এবং হাতখরচ সবই ওই মেয়ে দিত। মেয়েটি ধনী পরিবারের। একসময় সে আমাকে প্রেমের প্রস্তাব দিলে আমি রাজি হয়ে যাই।কিছুদিন পর তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয় এবং সেটা চলতে থাকে। এর পর থেকে আমার মধ্যে অপরাধ বোধ কাজ করে। ওকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু ও তাতে রাজি হচ্ছে না। বলে এখনো সময় হয়নি বিয়ে করার। আরও পরে বিয়ে করবে। ওর বয়স এখন ১৯। আমি ওকে ত্যাগ করব, না অপেক্ষা করব—কিছুই বুঝতে পারছি না। হাছান মাহমুদরাঙামাটি সম্পর্ক তো অনেক দিনের। এখন তো বিয়ে হতেই পারে। ঠিক বোঝা যাচ্ছে না মেয়েটি কেন রাজি হচ্ছে না।আপনি স্বাভাবিকভাবে সম্পর্কটা এগিয়ে নিতে চাইছেন, কিন্তু মেয়েটি কেন চাইছে না তা পরিষ্কার নয়।আপনি মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তার উত্তর আপনার কাছে কতটা গ্রহণযোগ্য, আপনি নিজেই পরখ করে দেখুন। তার পর আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।