প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়লা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে উন্নত বিশ্বের সুইডেনও। তবে সেটা ময়লার অভাবে! দেশটিতে যে ময়লার-সংকট দেখা দিয়েছে! সুইডেন শিগগিরই ময়লার-সংকট কাটিয়ে উঠতে না পারলে চরম ঝামেলায় পড়বে। কারণ ময়লা ব্যবহার করে দেশটি বিদ্যুৎ উৎপাদন করছে। তাই অন্য কোনো উপায় না দেখে আশপাশের দেশ থেকে ময়লা কেনার কথা ভাবছে দেশটি! (সূত্র: প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০১৬)

দৈনন্দিন জীবনে প্রভাব
তোর মাথাভর্তি শুধু গ্যাস আর কয়লা! একরত্তি ময়লাও কি নাই। গর্দভ একটা।
কী করব স্যার, আমার মাথায় যা আবর্জনা ছিল সব সুইডেনে রপ্তানি করে দিছে বাপে। আমার কোনো দোষ নাই, স্যার।

সমস্যা কী তোমার! টেবিল এত পরিষ্কার রেখেছ কেন! এত করে বলি, টেবিলটা ময়লা করো, ঘরটা ময়লা করো! না, তা কানেই যাবে না!
মা, ময়লা তো সব বিড়াল খেয়ে ফেলেছে!
আর পড়ুন :
নতুন ময়লার খনি আবিষ্কার