সুইডেনের কিরওয়ানি অর্কেস্ট্রার সংগীতসন্ধ্যা ২২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোলসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রবাসী শিল্পী সায়েদ উল আলমের নেতৃত্বে সুইডেনের জ্যাজ সংগীত দল কিরওয়ানি অর্কেস্ট্রার পরিবেশনায় ২২ জানুয়ারি সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন থাকবেন সোলসের সাবেক সদস্য মমতাজুল হক, আহমেদ নেওয়াজ, মোহাম্মদ আলী, সুব্রত বড়ুয়া ও র্যালি পিনেরিও। বিজ্ঞপ্তি।