এই নগরে-দূর গ্রামে
সুইডেনের লুলেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন
সুইডেনের লুলেয়া ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কার্ল এন্ডারসন ২২ জুলাই বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিদ্যানগর ক্যাম্পাস পরিদর্শন করেন। তাঁকে ক্যাম্পাসে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রনজিৎ কুমার ধর। কার্ল এন্ডারসন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভিন্ন কার্যক্রম এবং ল্যাব পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ আখতারুজ্জামান বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তাঁরা ভবিষ্যতে ছাত্র-শিক্ষকদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে শিক্ষা বিনিময় কার্যক্রমসহ নানা ক্ষেত্রে লুলেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কার্ল এন্ডারসনকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।