সুইস আর্মি নাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পকেটে আর সুইস আর্মি নাইফ নিয়ে ঘুরতে হবে না, স্মার্টফোনের ফোনের অ্যাপলিকেশন হিসেবেই পাবেন একে। কাটা বা খোঁচানোর কাজ হবে না, তবে সুইস আর্মি নাইফের মতোই আটটি ভিন্ন রকম কাজ করবে এটি। পরিমাপ, ফ্ল্যাশলাইট, দুটি বস্তু একই সমতলে আছে কি না তা নির্ণয় করা (বাবল লেভেল), দিকনির্ণয়, দূরত্ব নির্ণয়, বড় করে দেখা, দুটি বস্তু সমান্তরাল কি না তা বোঝা এবং ছবি তোলার সময় কোনো কিছু বাঁকা হয়ে আছে কি না এসব জানিয়ে দেবে এই অ্যাপ।বর্তমান সংস্করণ: ১.১.১আকার: ২.৬ মেগাবাইটনামানোর ঠিকানা: http://goo.gl/CQUIGডটকম প্রতিবেদক