সুকুমার বাগচির কণ্ঠে অয়দিপাউস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শম্ভু মিত্র অভিনীত কিংবদন্তি নাটক রাজা অয়দিপাউস-এর বিভিন্ন চরিত্রের সংলাপ পাঠ করে মুগ্ধ করলেন পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী কবি সুকুমার বাগচি। নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘আমাদের বর্ণমালা’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে চট্টগ্রাম লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, প্রমা আবৃত্তি সংগঠন ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ। দীর্ঘ দুই ঘণ্টার এই শ্রুতিসন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী এককভাবে সংলাপ পাঠ করেন সুকুমার বাগচি। অনুষ্ঠানে আরও আবৃত্তি করেন কঙ্কণা দাশ, ফারুক তাহের, বিশ্বজিৎ পাল, এ এস এম এরফান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল সেনগুপ্ত। বিজ্ঞপ্তি।