সুকুমার বড়ুয়ার ৬টি ছড়া
নেই দিনদুপুরে ঘর-ডাকাতিপানি তোলার লোটাও নেইসর্ষে-তেলের বোতল গায়েবতেল তাতে এক ফোঁটাও নেই,সরু চালের ভাণ্ড উজাড়চাল তাতে আর মোটাও নেইতিনটে গেল মিষ্টি কুমোড়তার কোনো এক বোঁটাও নেই,ছাগল বাঁধার দড়ি গেছেদড়ির মাথায় খোঁটাও নেই,আরেক মাথায় ছাগল ছিলএখন দেখি ওটাও নেই।শাখাক-শাখা, খ-শাখাগ-শাখা, ঘ-শাখাদুপুরের ছুটিতেনুন দিয়ে শশা খাপরীক্ষায় ফেল হলেহাঁ করে মশা খা।ছত্রচ্ছায়াঢাকার পথে চলতে হলেসারা বছর ধরুন ছাতা,ওপরতলার ময়লা পানিকিংবা কাকের কাণ্ড যা-তা।নিচের দিকে তাকিয়ে দেখুনম্যানহোলে বাঁশ আছে গাঁথা,আরও আছে ইট পাথর কিমাংস-বর্জ্য পাখির মাথা।শরীর হলে অপবিত্রপাবেন না তো কলের পানি,হুঁশ করে তাই বাইরে যেতেসঙ্গে নেবেন ছত্রখানি।ডাটা সংবাদপুঁইয়ের ডাঁটা লাউয়ের ডাঁটাবায়োডাটার ঝোল,ডাটা প্রসেস করতে হলেকম্পিউটার খোল।ডাঁটার পাগল বুড়োবুড়িক্যালসিয়ামে ভরা,শজনেডাঁটায় গুণ বেশি তাইবাজার ভীষণ চড়া।উচ্চতর ডিগ্রি নিতেডাটাই পরম ধন,সারা বছর খেটে করেনডাটা কালেকশন।ডালের সাথে মাছের সাথেযেমন ডাঁটা চলে,গবেষকের ডাটা আবারঅন্য কথা বলে।আনিকা ও শারিকাওই আমাদের আনিকায়মিষ্টি বাখরখানি খায়সর্দি হলে বরফ দিয়েগরম গরম পানি খায়।তার যে সাথি শারিকায়ভাত দিয়ে তরকারি খায়তাড়াতাড়ি চলতে গিয়েমাথায় মাথায় বাড়ি খায়।ঠিক আছেঅসময়ে মেহমানঘরে ঢুকে বসে যানবোঝালাম ঝামেলারযতগুলো দিক আছেতিনি হেসে বললেনঠিক আছে ঠিক আছে।রেশনের পচা চালটলটলে বাসি ডালথালাটাও ভাঙাচোরাবাটিটাও লিক আছেখেতে বসে জানালেনঠিক আছে ঠিক আছে।মেঘ দেখে মেহমানচাইলেন ছাতা খানদেখালাম ছাতাটারশুধু কটা শিক আছেতবু তিনি বললেনঠিক আছে ঠিক আছে।