সুখছড়ি উচ্চবিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি উচ্চবিদ্যালয়ে গত ২৮ জানুয়ারি দুই প্রবীণ শিক্ষক মৃদুল কান্তি দাশ ও খোকন কান্তি নাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হান্নান মো. ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ, শিক্ষক মোবারক আলী, কার্তিক চন্দ্র দাশ, আব্দুস ছবুর, দিলরুবা বেগম প্রমুখ। সভা শেষে দুই বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এরপর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদেরও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।