সুখছড়ি উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার সুখছড়ি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ এপ্রিল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত বরণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মোহাম্মদ ফিজনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস দাশ ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অমল দাশ। বক্তব্য দেন অনুপ কুমার দাশ, কার্তিক বরণ দাশ, স্বপন চৌধুরী, দিলরুবা বেগম, এটলী দাশ গুপ্তা, নুর মোহাম্মদ, রিটন কান্তি দাশ, প্রবাল দাশ, খোকন সুশীল প্রমুখ।