সুখের অসুখ
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। অথচ সামনে ফাইনাল পরীক্ষা। সবকিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। প্রথমে তেমন গুরুত্ব দিয়নি। কিন্তু দুই দিনেই বিছানায় পড়ে গেলাম। বাড়িতে যেতেই মা আমার মুখ দেখেই বললেন, জন্ডিস হয়েছে। এর পর থেকে ভালো খাবার খাওয়া ও বিশ্রাম ছাড়া আমার কোনো কাজ নেই। অনেক দিন ধরে মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছিলাম। অসুস্থতা আবার মায়ের কাছে ফিরিয়ে দিল। এদিকে আমার বন্ধু জয় ও শিশির আমার অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিয়ে দিয়েছে। আমার অসুস্থতার খবর শুনে অনেক বন্ধু-বান্ধবীও জানতে চেয়েছে, এখন কেমন? তা ছাড়া কিছু মেয়ে যাদের সঙ্গে ক্লাসে কখনো কথা হয়নি, তারা পর্যন্ত ফোন করে অসুস্থতার কথা জিজ্ঞস করেছে। ভার্সিটিতে আসার পর আমার ছাত্রের বাবা প্রতিদিন আমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। দিন দিন আমি সুস্থ হয়ে উঠছি, সঙ্গে চিন্তাও বাড়ছে। মাঝেমধ্যে ভাবি, ইস্, অসুস্থতাই ভালো ছিল। মো. শরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়।