সুগন্ধিপ্রিয় সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী সজলের সংগ্রহে আছে নানা রকমের সুগন্ধি। পরেন টি-শার্ট, জিনস। কখনো শার্ট, পাঞ্জাবি। এসব মিলিয়ে সজলের স্টাইল।সুগন্ধি সংগ্রহের শখ তাঁর ছোটবেলা থেকেই। ২৫০ বোতলেরও বেশি সুগন্ধি আছেতাঁর সংগ্রহে। কোনোটি উপহার হিসেবে পেয়েছেন, কোনোটি কিনেছেন নিজেই। তাই ‘সুগন্ধিপ্রিয়’ সজল বললেও ভুল হবে না। মন-মেজাজের ওপর নির্ভর করে সুগন্ধি ব্যবহার করেন। অভিনয়শিল্পী সজলের জুতা আর ঘড়ি কেনার প্রতি বিশেষ ঝোঁকও আছে। এসব নিয়েই তাঁর স্টাইল।জানালেন দেশের বাইরে যেখানেই যান, জুতা কেনা হয় তাঁর। নানা রকমের জুতা পরেন পোশাকের সঙ্গে। যদিও দুই ফিতার স্যান্ডেলই বেশি পরেন। সে ক্ষেত্রে হাসপাপি’স ব্র্যান্ডের স্যান্ডেল বেছে নেন।নাটকে উজ্জ্বল রঙের পোশাকে বেশিদেখা গেলেও সাদা-কালো তাঁর প্রিয় রং। সজল বলেন, ‘সাধারণ থাকতে পছন্দ করি। পোশাক কেনার ক্ষেত্রে আরামকেই প্রাধান্য দিই। ফলে সুতির পোশাক পরা হয়। ট্রেন্ডি হলেই কিনে ফেলব তা নয়, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না তা কখনো পরি না।’ব্র্যান্ড-নন ব্র্যান্ড সব ধরনের জিনিসই ব্যবহার করেন। তবে জারা ও লিভাইস প্যান্ট মাঝেমধ্যে বেছে নেন। খুব ফরমাল কোনো অনুষ্ঠান না থাকলে স্যুট-কোট পরেন না। পারিবারিক দাওয়াত বা বিভিন্ন অনুষ্ঠানে পাঞ্জাবিই তাঁর পছন্দের। একটু আঁটসাঁট হালকা কাজের এক রঙের পাঞ্জাবি বেছে নেন। সাধারণত আড়ং, ইয়েলো ও ভাসাভির পাঞ্জাবি কেনেন। মাঝেমধ্যে কাপড় কিনে নিজস্ব দরজি দিয়েও বানিয়ে নেন। নিত্যদিনের পোশাক অবশ্য টি-শার্ট ও ট্রাউজার।এই পোশাক পরে বাইরেও বের হন। তখন চোখে থাকে রোদচশমা। পাঞ্জাবির মতো এক রঙের শার্টও পরেন। মাঝেমধ্যে টি-শার্টের ওপর চেক শার্ট পরা হয় তাঁর। তখন হাতে থাকে ঘড়ি। আরেকটি অনুষঙ্গ তিনি সংগ্রহ করেন—সেটি হলো স্কার্ফ। নানা ধরনের স্কার্ফ আছে।একটু সময় পেলেই বই পড়েন। বিশেষ করে আত্মজীবনী পড়তে তাঁর ভালো লাগে। সময় পেলে ডায়েরিও লেখেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেন। তাই বাড়িতেই করে নিয়েছেন ছোট্ট একটি ব্যায়ামাগার। একবারে বেশি না খেয়ে বারবার খান। ত্বকের পরিচর্যায় তেমন কিছু না করলেও মেকআপ ঠিকমতো তোলেন এই অভিনয়শিল্পী।