পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী হাউজিং সোসাইটির সাধারণ সভা ৮ এপ্রিল সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মো. ইউছুপকে সভাপতি ও মো. সেলিমকে সাধারণ সম্পাদক করে ২০১৬-১৭ সালের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মো. আবুল কালাম ও মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রুকুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. আলী আজগর, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক মিলটন দাস, সহপ্রচার সম্পাদক এ কে এম কুতুব উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা আফরোজা বেগম, দপ্তর সম্পাদক মো. মাসুদুল হাসান, কার্যকরী সদস্য মো. মুজিবুর রহমান, নুর মো. চৌধুরী, মো. সামসুদ্দোহা, মো. আব্দুর রহমান, মো. সাইফুদ্দীন ও আশীষ বড়ুয়া। বিজ্ঞপ্তি