সুনীল-সুভাষ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল গঙ্গোপাধ্যায় ও সুভাষ দত্ত স্মরণে আগামীকাল শুক্রবার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র (সিএফসি)। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বেলা ১১টায় শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এতে সুভাষ দত্তের আবির্ভাব ও অরুণোদয়ের অগ্নিসাক্ষী এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত অরণ্যের দিন রাত্রি ও অপরাজিতা প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।