সুন্দর নখের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের সৌন্দর্য বৃদ্ধিতে নখের অবদান বলার অপেক্ষা রাখে না। নখের সমস্যা আর সমাধানগুলোতেই চোখ বুলিয়ে নিন একবার। পরামর্শ দিয়েছেন হেয়ারোবিক্স ব্রাইডালের প্রধান রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।তিনি বলেন, ‘যেকোনো সমস্যা সমাধানের আগে সমস্যা সম্পর্কে সচেতন হতে হয়। তেমনি নখ অসুন্দর হয়ে পড়ার কারণ খুঁজতে গেলে প্রথমেই পাওয়া যাবে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস।এর ফলে নখের কোনাগুলো একটু একটু করে উঠে আসে, একপর্যায়ে নখে ব্যথা শুরু হয়। এ সমস্যার একটাই সমাধান, সচেতনতা। প্রয়োজনে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।আরেকটি সমস্যা হলো অমসৃণ বা এবড়োখেবড়ো নখ। লম্বালম্বিভাবে অমসৃণ হলে সমস্যা নেই, কিন্তু আড়াআড়িভাবে অমসৃণ হলে চিকিৎসকের সাহায্য জরুরি। এটি খাবারে ভারসাম্য ও ক্যালসিয়ামের অভাব এবং অন্য কোনো রোগের উপস্থিতি নির্দেশ করে। কারও নখের প্রকৃতি হলো একটু লম্বা হতেই ভেঙে ভেঙে পড়ার। নখ ভঙ্গুর হয়ে পড়লে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া দরকার। ক্যালসিয়াম ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান। নখ বড় না করে কেটে-ছেঁটে ছোট রাখুন। নখে হলদেটে ছোপ পড়া সাধারণ অভিযোগগুলোর একটি। নখ ঝকঝকে রাখতে চাইলে প্রতিদিন ব্রাশ দিয়ে ঘষে নখ পরিষ্কার করুন। যাঁদের নখ লম্বা, তাঁরা হাতের তালুর অংশটিও ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। খুব শক্ত ব্রাশ ব্যবহার করবেন না।সবশেষে তানজিমা শারমিন বলেন, আঙুলের আকৃতি বুঝে নখের আকার নির্বাচন করতে হবে। নখের আকার কখনো চারকোনা, কখনো গোল দেখা যায়। আঙুল ছোট হলে নখ বড় না করে স্বাভাবিকভাবে ছেঁটে ছোটই রাখুন। আঙুল স্বাভাবিক আকৃতির হলে ভালো লাগবে চারকোনা এবং গোলাকার, দুটো আকারই। আর লম্বা আঙুলে অপেক্ষাকৃত ছোট নখই ভালো মানাবে।