সুন্দর পাঠদানের জন্য শিক্ষকদের আত্মোন্নয়ন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর শ্যামল কান্তি বিশ্বাস বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দরভাবে পাঠদানের জন্য শিক্ষকদের নিরন্তর আত্মোন্নয়ন প্রয়োজন। এ বিষয়ে চুয়েটের শিক্ষকেরা সচেতন বলে তিনি মন্তব্য করেন। তিনি গত মঙ্গলবার চুয়েটের শিক্ষক সমিতির উদ্যোগে সেমিনার কক্ষে আয়োজিত সম্প্রতি যোগ দেওয়া শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় নবীন শিক্ষকদের চুয়েটে স্বাগত জানান তিনি। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তড়িত ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার। সংবর্ধিত শিক্ষকেরা হলেন মো. তৌহিদুল আলম, ইকবাল হাসান সরকার, মাহফুজুল হক চৌধুরী, মো. মামুনুর রশীদ, মো. কামরুল হাসান, তিলক কুমার দাস, আহসানুল হাবিব, জোবাইদা আক্তার, নুসরাত জাহান, মো. সজীব উল্লাহ, রিফাত আহমেদ ভূঁইয়া, ঝুটন চন্দ্র, মো. সরফরাজ গনি, দেবাশীষ রায় রাজা, মো. জোবায়ের, সজীব পাল, ইউনূস আহমেদ ও শান্তনু দেব বর্মণ। অনুষ্ঠানে নতুন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।সেমিনার‘প্রিপারিং ফিউচার ফ্যাকাল্টি অ্যান্ড রিডেফিনেশন অব প্রফেসরশিপ সিচুয়েশন অব জাপান ইন গ্লোবালাইজেশন অব হায়ার এডুকেশন’ শীর্ষক সেমিনার চুয়েটের কারিগরি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। মূল প্রবন্ধ পড়েন জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক টাকুয়ো ওতাগাওয়া। প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক এস এম সায়েম। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও গবেষণার উপযুক্ত স্থান হিসেবে চুয়েটকে গড়ে তোলা হচ্ছে। শিগগিরই যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষদ ও বিভাগ। অন্যান্য অবকাঠামোগত সুবিধাও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে সরকারের কাছে এ ব্যাপারে কর্মপরিকল্পনা পাঠানো হয়েছে। সেমিনারে আলোচকেরা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো উন্নত বিশ্বের শিক্ষা খাতে উন্নয়নের মডেল অনুসরণ করে এগিয়ে যেতে পারে।