সুন্দর পায়ের গোপন রহস্য
হলিউডের নায়িকা কেট মস বা নিকোল কিডম্যানের সুন্দর পায়ের প্রশংসা করেন অনেক নারী। এক জোড়া পা কীভাবে সুন্দর হয়ে ওঠে; কী কী বিশেষত্ব থাকলে তা অনেকের ঈর্ষার বিষয়ে পরিণত হয়! সেই গোপন রহস্য জানার চেষ্টা করেছেন এক দল প্লাস্টিক সার্জন।১২ বছর ধরে এই গবেষণায় বিশেষজ্ঞরা মডেল ও শরীরচর্চাবিদদের পায়ের ছবির পাশাপাশি গ্রিক মূর্তি এবং বার্বি পুতুলের পায়ের আকার ও গঠন বিশ্লেষণ করেন। একই সঙ্গে পশ্চিমা বিশ্বের যে নারীদের সুন্দর পায়ের খ্যাতি আছে, তাঁদের ছবিও বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা।চিকিৎসা সাময়িকী অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জারিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, সুন্দর পায়ের জন্য প্রথমে প্রয়োজন সোজা হাড়। ঊরুর সংযোগস্থল থেকে হাঁটুর সংযোগ পর্যন্ত এবং সেখান থেকে গোড়ালি পর্যন্ত যে হাড় আছে, তা একই সঙ্গে যেমন সোজা হতে হবে, তেমনই একই সরল রেখায় বিন্যস্ত থাকবে। তবে শুধু হাড় সোজা হলেই হবে না, প্রয়োজন আরও কিছু। যেমন—হাঁটুর ডিম হতে হবে ছোট, তা বেশ সুস্পষ্টও হতে হবে। এরপর হাঁটু থেকে গোড়ালির দিকে নামার সময় তা হবে ভেতরের দিকে একটু বাঁকা। ঊরু থেকে গোড়ালি পর্যন্ত অংশ ভেতরে ও বাইরের দিকে হবে সুষমভাবে ক্রমান্বয়ে সরু। দ্য ইন্ডিপেন্ডেন্ট।