সুন্দর সমাজ গড়তে মাদককে 'না' বলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্ধুদ্ধকরণ সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া ও সমকাল-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান সরোয়ার সুমন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা।
প্রধান অতিথি বলেন, মানুষের সৃষ্টিশীলতা ও নৈতিকতা ধ্বংসের অন্যতম একটা কারণ মাদক। সুন্দর সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে মাদককে ‘না’ বলতে হবে।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।