সুন্দর স্বদেশের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা মনে করে, তরুণ ও নতুন প্রজন্মই একদিন এ দেশকে এগিয়ে নেবে, সব প্রতিবন্ধকতার দুয়ারে আঘাত হেনে। বয়সে তারা একেবারেই নবীন। তবুও চিন্তাভাবনায় তারা অনেকটাই পরিপক্ব। তারা প্রকৃত অর্থেই দেশের কথা ভাবে।বলছিলাম ‘দৃষ্টি’ আয়োজিত রবীন্দ্রবিতর্ক উৎসবের তিন সেরা বিতার্কিকের কথা—ত্রিদিপ সেন, সাবরিনা আইনী ও সাদিয়া বারী। এ বিতর্ক উৎসবে তিনজনই ‘ডিবেট জিনিয়াস’ খ্যাতি পেয়েছে।২৩-২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে দুই দিনব্যাপী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-প্রথম আলো-দৃষ্টি রবীন্দ্রবিতর্ক উৎসব উদ্যাপিত হয়।সেরা বিতার্কিকদের একজন ত্রিদিপ পড়ছে চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিড স্কুলে নবম শ্রেণীতে। বিজ্ঞানের ছাত্র। ষষ্ঠ শ্রেণী থেকেই তার বিতর্কের সঙ্গে যোগাযোগ। তার ইচ্ছা, ভবিষ্যতে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার।চারপাশের অন্যায়-অনিয়মের ঘোরবিরোধী ত্রিদিপ। তার মতে, নতুন প্রজন্মই পারবে দেশের জঞ্জাল সরাতে। আর সেই আন্দোলনে সে নিজেও শরিক হওয়ার আগ্রহ দেখিয়েছে।ভবিষ্যতে নাসার বিজ্ঞানী হতে চায় ত্রিদিপ।সাবরিনা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের (বাওয়া) দশম শ্রেণীর শিক্ষার্থী। বিজ্ঞানের ছাত্রী হলেও সাবরিনা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছে এখন থেকেই। তার মতে, ‘আম্মু আমাকে প্রকৌশলী হিসেবে দেখতে চান, আর আব্বু চান আমি ডাক্তার হই। কিন্তু আমার ইচ্ছা আমি একজন সফল রাজনীতিবিদ হব।’সাবরিনা নবম শ্রেণীতে পড়ার সময় প্রথম ‘রবি-দৃষ্টি বিতর্ক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন খ্যাতি কুড়িয়ে আনে। আর সেরা বিতার্কিকের কৃতিত্বটা পেয়েছে নিজে।সাদিয়া মনে করে, ‘তরুণদের হাল ধরতে হবে। সরকারপ্রধান নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের মতো ‘প্রেসিডেনশিয়াল ডিবেট’ চালু করা দরকার। এর মাধ্যমে জনগণ সঠিক নেতা নির্বাচনের সুযোগ পাবে।