সুন্দর হাসিই সুসম্পর্ক নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার দিকে তাকিয়ে হাসলেন। জবাবে তিনিও আপনার উদ্দেশে হাসলেন। এমন দৃশ্য সুসম্পর্কের ইঙ্গিত দিলেও বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই হাসির অর্থ, তিনি আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ নাও করতে পারেন।গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এ বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে।গবেষকদের মতে, পারস্পরিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে বড় ধরনের মাধ্যম হিসেবে কাজ করে আচার-আচরণ। তা তৈরির ক্ষেত্রে শক্তিমত্তা ও পদমর্যাদা উভয়ই প্রভাব ফেলে।শক্তিমত্তা হলো অন্যের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা। এটি পুরোপুরিই একজনের মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে। আর পদমর্যাদা পুরোপুরি দৃশ্যমান একটি বিষয়। সামাজিক পদমর্যাদাও এ ক্ষেত্রে বিবেচ্য। গবেষণায় দেখা গেছে, যাঁরা নিজেদের শক্তিশালী মনে করেন, তাঁদের অধিকাংশই অধীন ব্যক্তির হাসির উত্তরে হাসির ভান করেন। এতে কোনো প্রাণ থাকে না। অন্যের হাসির জবাবের আগে তাঁরা নিজের পদমর্যাদার কথা চিন্তা করেন। আর যাঁরা নিজেদের শক্তিশালী মনে করে না, তাঁরা সবার হাসির উত্তর দেন। দ্য গার্ডিয়ান।