সুন্দরপাড়া দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর থানায় অবস্থিত সুন্দরপাড়া দুর্গাপূজা উদ্যাপন পরিষদ গঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর এলাকার শ্রী শ্রী রাধা গৌবিন্দ ও লোকনাথ সেবা মন্দিরে মানিক পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
সভায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০১৪-২০১৫ সালে জন্য নির্মল দাশকে সভাপতি ও সমীর দাশকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন: সহসভাপতি মানিক পাল ও মানিক দাশ, সহসাধারণ সম্পাদক জিতু দাশ, শিবু দাশ ও কিশোর দাশ, সাংগঠনিক সম্পাদক খোকন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।