সুন্দরবনকে ভোট দিতে পিস ফাইন্ডারের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণার অংশ হিসেবে পিস ফাইন্ডারের উদ্যোগে দিনব্যাপী ভোটদান কার্যক্রম চালানো হয়। চকরিয়া বিজয়মঞ্চে ২০ ফেব্রুয়ারি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। তিনি সুন্দরবনের পক্ষে ভোট দিতে সবাইকে আহ্বান জানান। বক্তব্য দেন পিস ফাইন্ডারের সভাপতি আদনান রামিম চৌধুরী। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ সুন্দরবনকে ভোট দেন। বিজ্ঞপ্তি।