সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ ও নাগরিক সংবর্ধনা
বাংলাদেশের দ্বিতীয় এভারেস্টজয়ী এম এ মুহিতকে নাগরিক সংবর্ধনা ও সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণের আয়োজন করেছে বাংলাদেশ ওয়ান্ডার্স ফাউন্ডেশন। অনুষ্ঠান হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ৪ জুন সকাল সাড়ে ১০টায়। এতে প্রধান অতিথি থাকবেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি থাকবেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা, চিত্রনায়িকা শাহনূর, মিল্টন দাশ, হারুনুর রশিদ প্রমুখ। চিটাগাং সায়েন্স ক্লাবের সভা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত চিটাগাং সায়েন্স ক্লাবের পরিচিতি ও সদস্য সভা কাল শুক্রবার বিকেল চারটায় কাতালগঞ্জ স্কলার প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। এতে ক্লাবের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সদস্য হতে আগ্রহী ব্যক্তিদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৬৭৬-৪৮৪৫৪২) জানা যাবে। নিজস্ব প্রতিবেদক