সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া দাও বাংলাদেশ ও হালিশহরের রামপুর গীতা মন্দির কমিটির যৌথ উদ্যোগে সম্প্রতি সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশীষ দাশ, মিজবাহ উদ্দিন, সৌরভ দত্ত ও রিপন চৌধুরী। সাড়া দাও বাংলাদেশের প্রতিনিধি সুমন কান্তি নাথ জানান, ‘ভোট সংগ্রহ কার্যক্রমে আমরা ভালো সাড়া পেয়েছি। আগামীতে আরও বড় পরিসরে আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এ কার্যক্রম পরিচালনা করব।’ -নিজস্ব প্রতিবেদক