সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ ও জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নগরের প্যারেড মাঠে শুক্রবার উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। বন অধিদপ্তরের অধীনে চট্টগ্রাম উত্তর বন বিভাগ এ কনসার্টের আয়োজন করেছে।শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কনসার্টে গান করেন বারী সিদ্দিকী, রবি চৌধুরী, নুকুল বিশ্বাস, কান্তা নন্দী, প্রেমসুন্দর বৈষ্ণব, ক্লোজ-আপ ওয়ান তারকা রাশেদ, রন্টি, নিশীতা বড়ুয়া, সুস্মিতা এবং অং মে। কৌতুক পরিবেশন করেন শাহীন খান, জাদু প্রদর্শন করেন শাহীন শাহ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন খন্দকার ইসমাইল ও শ্যামলী।কনসার্ট আয়োজন সম্পর্কে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনোয়ার হোসেন সরকার বলেন, ‘আমরা সুন্দরবনের পক্ষে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কনসার্টের আয়োজন করেছি। এখানে তিনটি বুথে দুটি ল্যাপটপের সাহায্যে ভোট নেওয়া হয়। এ ছাড়া আমাদের ভ্রাম্যমাণ ভ্যানেও ভোট সংগ্রহ করা হয়।’