
Superman
May 24 at 9:30pm
আমাকে কেমন লাগছে, বন্ধুরা? আপনারা কোনো বিপদে পড়লে আমাকে জানাবেন।
আমি আছি আপনাদের পাশে।
28 shares
Mega Masud আমাদের সাহায্য করা লাগবে না, আগে ওড়না দাও।
Kuddus Maola ওড়না ছাড়া এভাবে ঘুরলে তোমারই বিপদে পড়তে হবে, তখন কিন্তু আমাদের সাহায্য পাবা না।
Kalo Akash এদের মতো মানুষের কারণেই আজকাল এই অবস্থা।
Dream Boy টাকাপয়সা নাই তোর? একটা ওড়না কিনে আগে গায়ে দে, তারপর ছবি আপলোড কর।
Obujh Hridoy এমনি ওড়না ছাড়া ঘুরবা, পরে কিছু হইলে কান্নাকাটি করবা! আলোর পথে আসো।
Futonto Keramat ছি ছি ছি!
Ovimani Bodrul ওড়না ছেড়ে দিলেন আপনি? সবাই উচ্ছন্নে গেলেও ভাবতাম আপনি অন্তত ঠিক পথে আছেন। নাহ্, দুর্দিন খুব নিকটেই!
Danger Jhony আপনাকে সবাই আইডল মানে, এই যে ওড়না ছাড়া ছবি দিলেন, এখন তো অনেকেই ওড়না ছেড়ে দেবে, এটাতে সমাজের কতটা ক্ষতি হতে পারে, একবার ভেবে দেখেছেন?
Superman ভাই, আপনারা যে এত ওড়না ওড়না করতেছেন, আসলে আমি যেটা ব্যবহার করি, ওটার নাম কেপ (Cape)। আর সবার ছবিতে ওড়না ব্যবহারের পরামর্শ না দিয়া নিজের চরকায় তেল দেন।
Batman হা হা হা! তাই তো বলি, এরা যে কী বলতেছে সেটা বুঝি না ক্যান! সুপারম্যান, এই ছাগলদের সাথে প্যাঁচাল না পেরে সোজা ব্লক মেরে দাও।
View 18 more comments