আনোয়ারার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নলকূপের সমস্যার কারণে পানি পান করতে পারছে না। উপজেলার ১২টি বিদ্যালয়ে নলকূপ নেই, এ ছাড়া ১৩টি বিদ্যালয়ের নলকূপ অকেজো হয়ে পড়েছে। আশপাশের পাড়া-মহল্লা থেকে পানি সংগ্রহ করে তৃষ্ণা মেটাতে হচ্ছে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের।সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুন্দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইর মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুন্নাপাড়া নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গহিরা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বারশত নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, উত্তর চুন্নাপাড়া আলীবদি দোভাস নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা সরস্বতী প্রাথমিক বিদ্যালয়, ধানপুরা বোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য শিলাইগড়া নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ও মধ্য জুঁইদণ্ডী নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই।অপর দিকে, দক্ষিণ পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুন্দ্বীপ আদর্শ নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রায়পুর নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, হাজীগাঁও-ঝিওরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা অগ্রযাত্রা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শোলকাটা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ অকেজো হয়ে পড়েছে।বরুমচড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন জানান, নলকূপ অকেজো হয়ে পড়ায় প্রায় আধা কিলোমিটার দূরের পাড়া থেকে পানি এনে পান করতে হয়।আনোয়ারা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর বলেন, ‘আনোয়ারার বিদ্যালয়গুলোর নলকূপের সমস্যার কথা আমরা জানি। সমস্যা সমাধানের জন্য বিদ্যালয়গুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।’