সুফিয়া কামালের জীবন নিয়ে পাঠচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম সুফিয়া কামালের জীবনের ওপর পাঠচক্রের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদ। ১৫ ডিসেম্বর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক লতিফা কবির। এতে সুফিয়া কামালের জীবনের ওপর প্রবন্ধ পাঠ করেন উপপরিষদের সম্পাদক স্বাতী পাল। প্রবন্ধের ওপর আলোচনা করেন শিরিন আখতার, মৃণালিনী চক্রবর্তী, রওশন আরা ইউসুফ, নীলুফার জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।