সুফিয়া বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুফিয়া বেগম ৪ জুলাই ভোর চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। ৯৩ বছর বয়সী সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি আট ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুফিয়া বেগম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল হকের মা। ৪ জুলাই তাঁর প্রথম জানাজা সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা কুতুবদিয়ায় অবস্থিত নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।