সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু নকশা, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
সারা যাকের
সারা যাকের

আমি স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষে পড়ছি। আমরা চার ভাইবোন। ছয় বছর আগে হঠাৎ করেই ব্যবসায়ে ক্ষতি হয়ে যাওয়ায় আমরা আর্থিক সমস্যায় পড়ি। আর তখনই বাবা-মা আমাদের ছেড়ে চলে যান। মা তাঁর ভাইয়ের বাড়িতে থাকেন। আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান না। এই ছয় বছরে আমাদের জীবনে কী হলো না-হলো, তার কোনো খোঁজও নেননি। আমাদের নিজস্ব সম্পত্তি, জায়গা-জমি কিছুই নেই। সবই বাবা ব্যবসায়ে লাগিয়েছিলেন। আত্মীয়রা অনেক ভালো অবস্থানে আছেন, তবুও তাঁরা আমাদের জন্য কিছু করতে চান না। আমার বড় বোন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন। কিন্তু ভালো কোনো চাকরি পাচ্ছেন না। তাঁর আর আমার কয়েকটা টিউশনি, এভাবেই কোনো রকম আমাদের চার ভাইবোনের সংসার চলছে। ছোট ভাইবোনের ভরণপোষণ, বাড়িভাড়া, সংসারের খরচ বহন করতে আমার আর আপুর অনেক কষ্ট হচ্ছে। ঘরের প্রায় সব আসবাব বিক্রি করে দিতে হয়েছে। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আশপাশের লোকজন, আত্মীয়রা বাজে ইঙ্গিত করে। সামনের দিকে তাকালে শুধু অন্ধকার দেখতে পাই, সবাইকে খুব খারাপ মনে হয়। জানি না আমাদের জন্য আর কী অপেক্ষা করছে। আমরা মানসিক ও শারীরিকভাবে খুবই ভেঙে পড়েছি। এই অবস্থায় কী করতে পারি আমরা?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

স্বাভাবিক নিয়মে তোমরা এই কষ্টের সময় পার করে দেবে। তোমাদের বয়স কম বলে না—যারা তরুণ, যুদ্ধে যাওয়ার তাদের এখনই সময়। মনে করো, তোমরা যুদ্ধ করছ। জয়ী তোমরা হবেই।

আমার সবচেয়ে অস্বাভাবিক লাগছে তোমার মা-বাবার আচরণ। মা তো মুরগির মতো সন্তানদের আগলে রাখেন। হতে পারে এই একটি চিঠিতে আমি সঠিক চিত্রটি পাচ্ছি না। সময়ে সব ঠিক হয়ে যাবে। এই উক্তিটা মনে মধ্যে গেঁথে রাখো।