সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  আমার বয়স ১৯ বছর। আমি বিবাহিত। এক বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের আগে এক ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল।আমি ওই ছেলেকে ভালোবেসেছিলাম। কিন্তু দুই পক্ষের অভিভাবক রাজি না থাকায় আর বিয়ে হলো না। আমার বিয়ের এক মাস যেতে না-যেতে ছেলেটিও বিয়ে করে ফেলে একপ্রকার জেদ করে।বিবাহিত জীবনেও দেখলাম, আমার মানসিক অস্থিরতা শুধু ওই ছেলেটির জন্য। আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমি কিছুতেই তাকে সহ্য করতে পারছি না। বর্তমানে আমি সন্তানসম্ভবা। এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কী?শারমিন লাকীনোয়াখালী। তুমি এখন এই ছেলেকে বিয়ে করেছ, এখন তুমি সন্তানসম্ভবা। তুমি এই সম্পর্কের প্রতি যত্নবান ও দায়িত্বশীল হবে, সেটাই ভালো। একবার একটা সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্তের ব্যাপারে অবিচল থাকা উচিত। তুমি নিশ্চয় উচিত কাজটাই করতে চাইবে। তাই নয় কি? এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি জানি, প্রতিটি মানুষের কষ্ট তার কাছে বড়। তেমন আমার কষ্ট আমার কাছে বড়। আমার বড় ভাই ও ছোট একটা বোন আছে। পড়াশোনা করে। বড় হওয়ার পর থেকেই যা দেখেছি, তারপর আর কখনোই জীবনকে সুন্দর মনে করতে পারি না। পরিবারে অশান্তি। বাবার অনেক টাকা, কিন্তু টাকা থাকলেই যে সব সুখের হয় না, তার প্রমাণ আমরা। বিভিন্ন সময় বিভিন্ন নারীর সঙ্গে বাবার সম্পর্ক, অনৈতিক কার্যকলাপ দেখে আমাদের বড় হওয়া। কিন্তু সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এক বছর আগের, আমার বাবার অফিসের দরজা ভেঙে এক নারীকে বের করা হয়েছিল। কিন্তু এর পরও বাবার ঠিক হওয়ার লক্ষণ দেখি না। এ ঘটনার পর বাবা পুলিশ আনে এবং আমাদের দোষী বলে দায়ী করে। এখন সব পুলিশ তার হাতে থাকে। মজার বিষয়, এ ঘটনার পর তার তাণ্ডব আরও বাড়ে। আমার মা কী করবে? আমরাই তো সহ্য করতে পারি না। আমাদের মধ্যে এ বিষয়গুলো এমন প্রভাব ফেলেছে, আমরাও নিজের অজান্তেই খারাপ হয়ে যাচ্ছি। সবকিছু যেন কেমন লাগে। কিছু সহ্য হয় না, কাউকে বিশ্বাস করতে পারি না। ভালোবাসা বলে কিছু আছে, তা বিশ্বাস হয় না। না পারতেই এই বাবার সঙ্গে থাকতে হচ্ছে। যদি জীবনে কিছু করতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। আমাদের কী করা উচিত?নাম প্রকাশে অনিচ্ছুক বাবার জীবন এক। তোমার জীবন আরেক। এটা ঠিক, এত স্বেচ্ছাচারিতা, তোমার বাবার অবিবেচকের মতো ব্যবহার তোমাকে এবং তোমাদের যন্ত্রণা দেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সব সময় মনে রাখবে, তোমার নিজস্ব জীবন আছে, নিজস্ব নৈতিকতা তোমার পথনির্দেশক হবে। তুমি সুন্দর, সৎ জীবন যাপন করো। তুমিই তোমার বাবার জন্য উদাহরণ হয়ে দাঁড়াও। সেটাই একমাত্র উপায়—বাবাকে বুঝিয়ে দেবে যে সৎ জীবন কী।তোমার মাও তোমার নৈতিকতা দেখে আনন্দ পাবেন। এ রকম পরিস্থিতিতে বাবার সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়ে কোনো লাভ দেখতে পাই না। আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাজশাহী বোর্ডের নামকরা একটি কলেজে পড়ি। একাদশ শ্রেণীতে আমার পড়াশোনা ভালোই চলছিল। বর্ষ উন্নয়ন পরীক্ষার পরে আমাদের শ্রেণীতে একটি মেয়ে ভর্তি হয়। সে এর আগে ঢাকার একটি কলেজে পড়ত। এখানে আসার পর সে আমার কাছ থেকে একটি নোট নেয় এবং সেখান থেকে আমার মোবাইল নম্বর পায়। তারপর সে আমার কাছে একদিন ফোন করে। এভাবে কথা চলতে থাকে। আমাদের বন্ধুত্ব হয় এবং পরে তা প্রেমে রূপ নেয়। তার সঙ্গে একদিন আমি অনেক দূর ঘুরতে যাই। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। গাড়ি না পেয়ে সেদিন ফিরতে পারি না। ঘটনাটি পরিবারের লোকদের কাছে গোপন রাখি। সেদিন রাতে আমরা একটি আবাসিক হোটেলে থাকি। আমার অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে দৈহিক সম্পর্ক হয়। এরপর আমরা ফিরে আসি। ব্যাপারটি গোপন থাকে। এর এক সপ্তাহ পর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং সে তার মোবাইলের নম্বর বদলে ফেলে। আমি তাকে খুবই ভালোবাসি। সামনে আমার এইচএসসি পরীক্ষা। পড়াশোনায় মন বসছে না। আমি তাকে চিরজীবনের জন্য পেতে চাই। আমি এখন তাকে খুবই মিস করি। এখন আমি কী করব বুঝতে পারছি না।নাম প্রকাশে অনিচ্ছুকনাটোর দেখা যাচ্ছে তুমি বিষয়টি যতটা সিরিয়াসলি নিয়েছ, মেয়েটি সেভাবে সম্পর্কটাকে দেখেনি। বিষয়টা কষ্টদায়ক, তার পরও বিচ্ছেদটাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার বা মেয়েটাকে ভুলে যাওয়াই একমাত্র উপায়। পড়াশোনায় মনোযোগী হতে হলে, কোনো নেতিবাচক ঘটনাকে ইতিবাচক করতে হলে, আরেকটা ইতিবাচক বিষয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়তে হয়। তোমার পরীক্ষা, তোমার লেখাপড়া তোমার অবলম্বন। এটাকে তুমি শক্তি হিসেবে দেখো। পড়াশোনার যোগ দিয়ে সম্পর্কের বিয়োগকে পরাজিত করো। তুমি নিশ্চয়ই জয়ী হবে। আমার বয়স ২০ বছর। পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে। ২০০৬ সাল থেকে আমার খালাতো ভাইয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক শুরু হয় এবং আমি তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ২০০৮ সালে আমার অমতে পরিবারের সবাই অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর জানতে পারলাম, খালাতো ভাইটি নানা রকম নেশা করছে শুধু আমার জন্য। আমিও আমার স্বামীকে স্বাভাবিকভাবে মেনে না নিয়ে তাকে তালাকনামা পাঠিয়ে দিই। তারপর খালাতো ভাইটি আবার আমার সঙ্গে যখন যোগাযোগ করে, তখন শুনলাম যে অন্য একটি মেয়ের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি তা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। কিন্তু বর্তমানে সে আমাকে বলছে, আমাকে বিয়ে করতে পারবে না। কারণ সে পড়াশোনা করছে এবং পারিবারিক দিক থেকে তাকে কখনোই সমর্থন করবে না। এখন আমি কী করব?আর্নিলাকুমিল্লা যে খালাতো ভাইয়ের জন্য তুমি এত কিছু করলে, সে আসলে তোমার ভালোবাসার যোগ্য নয়। যে ছেলে নেশা করে, প্রথমেই তাকে খুব সতর্কতার সঙ্গে দেখা উচিত। তার ওপর সে অবলীলায় বলছে, সে তোমাকে বিয়ে করতে পারবে না। মাঝখানে কোনো মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছে বা সে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছে। এটা মেনে নিলেও যেটা মানা যায় না তা হলো, সে তোমার প্রতি অনুগত নয়। এ রকম একটা ছেলের পেছন তাড়া করে ফেরা কি কোনো কাজের কাজ হবে? তুমি লেখাপড়া শেষ করো, নিশ্চয় তোমার জন্য একটা ভালো মানুষ অপেক্ষা করছে।