সুবর্ণা মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের অভিনয়-জগৎ আলোকিত করে রেখেছেন সুদীর্ঘ সময়। শুরু থেকে আজ অবধি নিজের তুলনা তিনি নিজেই। চিরসবুজ এই অভিনেত্রী আবারও আসছেন বড় পর্দায়। অভিনয় করছেন সরকারি অনুদানের ছবি হেডমাস্টার-এ। এবারের সময়ের তারকা— সুবর্ণা মুস্তাফা সব সময় যে তিনটি জিনিস সঙ্গে রাখিফোন, বাসার চাবি আর রিডিং গ্লাসভালো অভিনয়শিল্পী হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিকমন সেন্স, একাগ্রতা, অভিনয়ের জন্য ভালোবাসা। আমার পড়া প্রথম বইবাংলায় ঠাকুরমার ঝুলি, ইংরেজিতে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ফেয়ারি টেইলস। আল পাচিনো, রবার্ট ডি নিরো, অমিতাভ বচ্চন—যাঁর বিপরীতে অভিনয় করতে চাইঅবশ্যই মিস্টার বচ্চন। কারণ, তিনি আমাদের পাশের দেশেরই মানুষ। সম্ভাবনা যদি থাকে সেটা ওনার সঙ্গেই। তবে সত্যিকার অর্থে অভিনয় করতে চাইতাম ডাস্টিন হফম্যানের সঙ্গে। সিনেমা হলে গিয়ে দেখা প্রথম ছবিওয়াল্ট ডিজনির সুইস ফ্যামিলি রবিনসন ( ১৯৬০)। ছবিটা দেখেছিলাম সম্ভবত ১৯৬৮-৬৯ সালের দিকে। চলচ্চিত্র বিষয়ে আমার প্রিয় উক্তিফিল্ম ইজ অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট, আইদার ইটজ এ গুড ফিল্ম অর ইটজ এ ব্যাড ফিল্ম। কোথাও কেউ নেই নাটকের বাকের ভাইয়ের সঙ্গে যদি মোনার আবার দেখা হতো শুরু থেকেই বাকেরকে আরেকটু কাছের মানুুষ ভাবতাম। মোনা বাকেরকে গ্রহণ করলে বাকের আর মোনার দুজনেরই জীবনটাই তো অন্য রকম হতো। তখন আর বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে মিছিল হতো না।ক্যামেরার সামনে প্রথম দিনকিছুই মনে হচ্ছিল না। ‘ইট ওয়াজ অল ফান।’ খুব অল্প বয়সে ক্যামেরার সমনে দাঁড়িয়েছি। কোনো দিন নার্ভাস ছিলাম না। বলা যেতে পারে, ক্যামেরার সঙ্গে আমার ছোট্টবেলার প্রেম। টাইম মেশিনে চড়ে যে সময়টায় ফেরত যেতে চাইযে সময়ে আমি, বাবা-মা আর আমাদের পুরো পরিবার একসঙ্গে আছি। এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গানশাহনাজ রহমতউল্লাহর—একতারা তুই দেশের কথা বল... টিভি পর্দায় নিজেকে দেখলে ভাবিনিজের কাজ একদমই দর্শক হয়ে দেখি। খুব ভালো লাগে। এত কষ্ট করে যে কাজটা করি, সেটা দেখে খারাপ লাগার কোনো কারণ নেই। কখনো মনে হয় না খুব খারাপ কিছু করছি। সামনে যে কাজটি করব ভাবছিহেডমাস্টার ছবিটাকে ঘিরেই এখন যত ভাবনাচিন্তা। পরিচালক ঝন্টু ভাইকে (দেলোয়ার জাহান) বলেছি, শুধু আমার অংশের চিত্রনাট্যটা তিনি যেন আমাকে আগেই পড়তে দেন। বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইঅবশ্যই দুর্নীতি আর ধর্মান্ধতা। নিজেকে নিজে যে প্রশ্নটি করতে চাইসুবর্ণা মুস্তাফা, তুমি যে একটু অলস, সেই অলসতাটা জীবন থেকে বিতাড়িত করছ না কেন? সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী