সুবলং ইউনিয়নে নাগরিক সনদ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ জনগণকে সচেতন করা ও তথ্য জানার সুবিধা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা টংগ্যা বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে নাগরিক সনদ স্থাপন করেছে। উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা টংগ্যা ‘সামাজিক সুরক্ষা প্রকল্প’ বাস্তবায়ন করছে।
গত রোববার সুবলং ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে বয়স্ক ভাতার যাবতীয় তথ্যসংবলিত নাগরিক সনদ উদ্বোধন করেন ইউিপ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। প্রকল্পের সমন্বয়ক উদ্ভাসন চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ জ্যোতি চাকমা বলেন, নাগরিক সনদ স্থাপনের ফলে স্থানীয় জনগণ তাঁদের অধিকার সম্পর্কে জানতে পারবে। সামাজিক সুরক্ষা নিশ্চিত হলে মানুষের জীবনমােনর উন্নয়ন ও সুবিধা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়।
প্রকল্পের সমন্বয়ক উদ্ভাসন চাকমা বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করাই নাগরিক সনদ স্থাপন করার মূল উদ্দেশ্য।
প্রকল্প কর্মকর্তা শুভাশীষ চাকমা বলেন, সরকারি সুরক্ষা পাওয়ার নিয়মাবলি তৃণমূল পর্যায়ের অনেক মানুষের এখনো অজানা রয়েছে।