সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বন্ধুসভা
শিশুটি বসে ছিল এক কোণে। নাম করিম আলি। তাকে দেখে মনে হচ্ছে খুব পরিশ্রান্ত। পরে খোঁজ নিয়ে জানা গেল, রোজা রাখলেও সেহরিতে পানি ছাড়া আর কিছুই খায়নি। তার হাতে যখন ইফতার ও রাতের খাবার দেওয়া হলো, তখন সেকি উচ্ছ্বাস! গত ৩, ৪ ও ৫ আগস্ট প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা নগরের এতিম, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছেন।এই আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি ব্যাংক। প্রথম দিনে নগরের স্টেশন রোডের ‘অপরাজেয় বাংলাদেশ’-এর প্রায় ৬০০ ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও রাতের খাবার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, এইচএসবিসির রিলেশনশিপ অফিসার তানিম আহমেদ চৌধুরী, দলনেতা (বিক্রয়) মো. হাসিবউল শাহরিয়ার, অ্যাসোসিয়েট অফিসার (বিক্রয়) মিনহাজ উদ্দিন আহমেদ ও ইমরান ফয়জুল্লাহ, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল আলম, এডুকেশন সুপারভাইজার চন্দন কুমার বড়ুয়া, সেন্টার ব্যবস্থাপক পীযূষ দাশ গুপ্ত ও শেলী রক্ষিত। দ্বিতীয় দিনে রৌফাবাদের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি ছোটমণি নিবাস, সরকারি শিশু পরিবার (বালিকা) ও মানসিক প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানের ৩৫০ শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়। ৫ আগস্ট নগরের নন্দনকাননের বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে বসে এই ইফতার আয়োজনের শেষ পর্ব। সেদিন প্রায় ২০০ এতিম শিশু ইফতারে অংশ নেয়। সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, এইচএসবিসির রিলেশনশিপ অফিসার মো. তানভীর ইমাম, সিলেক্ট অ্যাসোসিয়েট রহিম উদ্দিন, পিভিএ অ্যাসোসিয়েট আব্দুল্লাহ আল মামুন, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট সানজিরা নূর চৌধুরী ও মইন উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের সুপারিনটেনডেন্ট মো. আবদুল কাদের ও শিক্ষক মো. আজিজুল্লাহ প্রমুখ। বন্ধুসভার পক্ষে প্রতিদিনের ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সহসভাপতি নুরুন্নাহার বেগম, সাংগঠনিক সমপাদক নুরুল আবরার, সাহিত্য সমপাদক মোহাম্মদ শাহজাহান, সহদপ্তর সমপাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য রাসেল চৌধুরী ও মোহাম্মদ রুবেলসহ অন্য বন্ধুরা ।