সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু অধিকার বাস্তবায়নে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত ৮৫ জন পথশিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক সংগঠন উদ্ভাসের সহযোগিতায় অনুষ্ঠিত জামা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক মাহবুব উল আলম, কেন্দ্র ব্যবস্থাপক পীযূষ দাশগুপ্ত, সমাজকর্মী বাদশা মিয়া, কাজল মিত্র প্রমুখ। বক্তারা পথশিশুদের জীবন-মান উন্নয়নে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।