সুবিধাবঞ্চিত ১০০ শিশুর মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগো ফাউন্ডেশনের স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে শম্পা ও রনি। ছবি: মো. মিন্টু হোসেন
জাগো ফাউন্ডেশনের স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে শম্পা ও রনি। ছবি: মো. মিন্টু হোসেন

‘নাইস টু মিট ইউ’ অ্যান্ড ‘হাউ আর ইউ’? হাত বাড়িয়ে দিল শম্পা ও রনি। তারা জাগো ফাউন্ডেশনের রায়ের বাজারের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ওদের চটপট গুছিয়ে কথা বলা আর ইংরেজিতে বলা কথা শুনে মনে হবে না ওরা সুবিধাবঞ্চিত শিশু।

ওদের মতো ১০০ জন গতকাল বৃহস্পতিবার এসেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক ইফতারে।

রমজানের সংযম, শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতার স্লোগান নিয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যান্ড লাইফবয়, নর, পিউরইট ও তাজা সম্প্রতি ‘স্পিরিট অব রামাদান’ নামে একটি ক্যাম্পেইন শুরু করে। ২৪ জুলাই এই কর্মসূচির পক্ষ থেকে জাগো ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘স্পিরিট অব রামাদান ইফতার টেবিল’ আয়োজন করা হয়। এ ছাড়াও তাদের জন্য ছিল বিশেষ উপহার।

উপহার পেয়ে দারুণ খুশি শিশুরা। ছেলে ও মেয়েদের জন্য আলাদা পুরস্কার নিয়েও কৌতূহলের শেষ ছিল না তাদের মাঝে। ইফতার শেষে উপহার পেয়ে সবার মুখে ছিল হাসি।

ইফতারের আগে ইউনিলিভার আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শামীম জামান ও গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির। আরও উপস্থিত ছিলেন স্পিরিট অব রামাদান কর্মসূচির মাধ্যমে নিবন্ধিত অতিথিরা।

রমজানে কিছু অভ্যাসের পরিবর্তন করলেই পরিবর্তন আসতে পারে এই লক্ষ্য থেকেই ইউনিলিভার স্পিরিট অব রামাদান কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিটি গুগল ক্রিয়েটিভ অ্যাকাডেমি থেকে পুরস্কারপ্রাপ্ত একটি আইডিয়া।