সুবিধাবঞ্চিতদের মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়
স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে উপজেলার চরশরত ও সুফিয়া এলাকায় ২২০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

১৩ জানুয়ারি সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন। শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মির্জা জসিম উদ্দিন, আবুল খায়ের, মুহাম্মদ দিদারুল আলম, জয়নাল আবেদীন প্রমুখ।