সুমন সেন হারিয়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ এপ্রিল বেলা একটায় সুমন সেন নামে এক শিশু হারিয়ে গেছে। সে রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সুমন কোতোয়ালি থানার গোয়ালপাড়ার বিজয় সেনের ছেলে। তার বয়স ১২, উচ্চতা চার ফুট, মুখ গোলাকার। ওইদিন বাড়ি থেকে সে পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে গিয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১১৯৩ তারিখ ১৮.০৪.১০) করা হয়েছে। কেউ সুমনের খোঁজ পেলে তার বাবা বিজয় সেনের (০১৮১৫-৩৩৯০১৯) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।