সুযোগ বুঝে গণছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পুলিশ ওয়াসা, কাজীর দেউড়ি, নাসিমন ভবনসহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। কিন্তু টাইগারপাস থেকে ইস্পাহানি মোড় পর্যন্ত প্রায় ৪০০ মিটার পথ অরক্ষিত থাকে। সংঘর্ষের সময়ে এই পথে গাড়ি চলাচল বন্ধ ছিল। সাধারণ মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন। তখন মতি ঝরনা থেকে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ইস্পাহানি মোড়-টাইগার পাসের সড়কে অবস্থান নেয়। তারা কোনো কারণ ছাড়া লোকজনের ওপর হামলা চালায় এবং তাদের মুঠো ফোন সেট, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে এই গণছিনতাই ও লুটপাট চালিয়ে দুর্বৃত্তরা সিটি করপোরেশনের পাহাড়ের পাশ দিয়ে পালিয়ে যায়।