সুযোগের অপেক্ষায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নগরের চেরাগি পাহাড় মোড় থেকে ডিসি হিল পর্যন্ত ফুটপাতটির বেশির ভাগ অংশ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সরিয়ে দেওয়া হয়েছে বাঁশের স্তূপ, রিকশা গ্যারেজ ও আসবাবপত্রের দোকান। তবে আসবাবপত্র সরিয়ে নিলেও সেগুলো ফুটপাতের পাশে ভ্যানে করে রাখা হয়েছে সড়কের ওপর। পথচারীদের আশঙ্কা, আসবাবপত্র বিক্রেতারা সুযোগের অপেক্ষায় আছেন। সময় বুঝে আবার দোকান বসাবেন ফুটপাতে।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই ফুটপাত থেকে নিয়মিতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। তবে এবার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। আর যাতে কোনো ধরনের দখলদার বসতে না পারে, সেজন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করেছি।’নগরের যে কয়টি গুরুত্বপূর্ণ এলাকায় ভোরে লোকজন হাঁটাহাঁটি করেন, তার অন্যতম হচ্ছে ডিসি হিল। পাহাড়ের ভেতরে তৈরি করা পথ, ডিসি হিল প্রাঙ্গণ ছাড়াও লোকজন সকালে মোমিন রোড ও নন্দনকাননের সড়কের দুই পাশের ফুটপাতও ব্যবহার করেন। এর মধ্যে মোমিন রোডের ফুটপাত ছাড়া নন্দনকাননের অংশটি দখলমুক্ত রয়েছে। উল্লেখ্য, অবৈধ দখল নিয়ে টানা তিনটি প্রতিবেদন প্রকাশিত হয় আলোকিত চট্টগ্রামে। এরপর টনক নড়ে সিটি করপোরেশনের।