সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে আইনজীবী ঐক্য পরিষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভা ২ মার্চ বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র বসাক।
চট্টগ্রাম আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত এ সভায় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেছেন, মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান ছিল। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়েও কাজ করে গেছেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়, জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান, আব্দুর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি