সুরুচি রানী বড়ুয়ার শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরুচি রানী বড়ুয়ার শোকসভা গত ২৪ ডিসেম্বর কবিয়াল ফনী বড়ুয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাঁচলাইশ সর্বজনীন বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতির ভদন্ত রতনশ্রী মহাথের। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত অভয়ানন্দ মহাথের, তিসসানন্দ থের, ভদন্ত বিপময়ী, উপনানন্দ থের, প্রিয়দর্শী থের, নারী নেত্রী শামীমা হারুন প্রমুখ। এতে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রয়াতের নাতি শুভাশীষ বড়ুয়া ও সীজার বড়ুয়া। পরিবারের পরিচিতি তুলে ধরেন রাহুল বড়ুয়া। উল্লেখ্য, সুরুচি রানী বড়ুয়া ছিলেন কবিয়াল ফনি বড়ুয়ার স্ত্রী। বিজ্ঞপ্তি।