সুশান্তের প্রিয় শচীন, বাবার ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে সুশান্ত।  ছবি: সৌরভ দাশ
বাবার সঙ্গে সুশান্ত। ছবি: সৌরভ দাশ

৩০তম বিসিএস ক্যাডারে (কাস্টমস) প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল। বর্তমানে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে। তাঁর বাবা সঞ্জীব কান্ত পাল আইনজীবী। আজ অধুনায় থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় বই…
সুশান্ত: সাঁতারু ও জলকন্যা।
বাবা: শ্রীকান্ত।
২. কার লেখা ভালো লাগে?
সুশান্ত: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
বাবা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৩. প্রিয় খেলা…
সুশান্ত: ক্রিকেট।
বাবা: ফুটবল।

৪. পছন্দের খেলোয়াড়
সুশান্ত: শচীন টেন্ডুলকার।
বাবা: ম্যারাডোনা।
৫. বারবার দেখা চলচ্চিত্র
সুশান্ত: লাইফ ইজ বিউটিফুল।
বাবা: চন্দ্রনাথ।
৬. কোথায় ঘুরতে ভালো লাগে?
সুশান্ত: পাহাড়ে।
বাবা: বনে-জঙ্গলে।
৭. যাদের গান ভালো লাগে
সুশান্ত: কিশোর কুমার, লতা মঙ্গেশকর, শাফিন আহমেদ ও কনকচাঁপা।
বাবা: মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন।
৮. সফল হতে হলে কী করতে হবে
সুশান্ত: সব কাজের প্রতি আন্তরিক হতে হবে।
বাবা: সফলদের অনুসরণ করা।
সাক্ষাৎকার: সজীব মিয়া